প্রকাশের সময়: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬ । ১২:২০ পিএম প্রিন্ট এর তারিখঃ সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

কাপ্তাইয়ে অভিযানে সাড়ে ১১ ঘনফুট সেগুন কাঠ আটক ; সীমান্ত ও বন সুরক্ষায় ববজিবির তৎপরতা

অনলাইন ডেস্ক

 

রিপন মারমা, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি :

রাঙামাটির কাপ্তাইয়ে বিশেষ অভিযান চালিয়ে ১১ দশমিক ২৫ ঘনফুট সেগুন কাঠ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃত এসব কাঠের আনুমানিক বাজারমূল্য ৫৬ হাজার ২৫০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

বিজিবি প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত রোববার (২২ নভেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি)-এর অধীনস্থ ঢংছড়ি বিজিবি ক্যাম্পের একটি বিশেষ টহল দল চেকপোস্ট এলাকায় অভিযান পরিচালনা করে। নায়েব সুবেদার মো. আব্দুর রশিদের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে ১১ দশমিক ২৫ ঘনফুট সেগুন কাঠ জব্দ করা হয়।

এ বিষয়ে বিজিবি জানায়, সীমান্ত সুরক্ষার পাশাপাশি পার্বত্য ও সীমান্তবর্তী এলাকায় অবৈধ কাঠ পাচার এবং যেকোনো ধরনের চোরাচালান রোধে কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। জনস্বার্থে ও পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ঘাগড়া, কাউখালী, রাঙামাটি পার্বত্য জেলা।

কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন