মানিক সাহা, গাইবান্ধা:
রপ্তানিমুখী প্রানিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধার গোবিন্দগঞ্জে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ ২০২৬ দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা ইয়াসমিন সুলতানার সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুস সামাদ।
এসময় পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু জাফর লেলিন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা এনামুল হক, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুস ছালাম, টেকনিশিয়ান তৌফিক চৌধুরী, মিঠুন কর্মকার, ভলেন্টিয়ার ভ্যাকসিন আব্দুর রশিদ, খামারি নুর আলম আকন্দ, সাংবাদিক ফারুক হোসেন, আস্থা এগ্রোর প্রতিনিধি সোহেল নওরোজ, ঔষধ কোম্পানির প্রতিনিধি সুমনসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, খামারি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা প্রাণিসম্পদ খাতের উন্নয়নে আধুনিক প্রযুক্তির ব্যবহার, উন্নত জাতের গবাদিপশু পালন, খামারিদের প্রশিক্ষণ এবং প্রাণীর চিকিৎসাসেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

অনলাইন ডেস্ক