বিহার পুন:নির্মাণে ৫ দফা দাবি
সিএইচটি বার্তা ডেস্ক রিপোর্ট, ঢাকা অফিস :
শাক্যমুণি বৌদ্ধ বিহার নির্মাণ বিরোধীতা, পার্বত্য বৌদ্ধ সংঘের সাবেক সভাপতি ভেন. প্রজ্ঞানন্দ মহাথেরোর সংঘের সম্পত্তি আত্নসাৎ ও অবৈধ কর্মকান্ডের বিরুদ্ধে আযোজিত মানববন্ধনের প্রেস বিজ্ঞপ্তি
আজ শুক্রবার ২৭ নভেম্বর সকাল ১১টায় ঢাকার মিরপুর ১৩ পার্বত্য বৌদ্ধ সংঘের ক্যাম্পােস অবস্থিত শাক্যমুণি বৌদ্ধ বিহারের সাসনে ঢাকায় বসবাসরত পার্বত্য চট্টগ্রামের আদিবাসী বৌদ্ধ জনগণের উদ্যোগে এক বিশাল সমাবেশ ও প্রতিবাদী মানববন্ধন কর্মসূচী আয়োজন করা হয়েছে। উক্ত কর্মসুচীতে শাক্যমুণি বৌদ্ধ বিহার বিরোধীতা, পার্বত্য বৌদ্ধ সংঘের সম্পত্তি ও প্রাতিষ্ঠানিক স্বার্থসংশ্লিষ্ট বিরোধ এবং পার্বত্য বৌদ্ধ সংঘের সাবেক সভাপতি ভে. প্রজ্ঞানন্দ মহাথেরোর ভুমিকা ও কর্মকান্ডের সম্পর্কে আয়োজনকদের বক্তব্য এবং অবস্থান জনসম্মুখে তুলে ধরা হয়। একই সঙ্গে পার্বত্য বৌদ্ধ সংঘের সম্পদ, প্রতিষ্টান ও সার্বিক স্বার্থ রক্ষার বিষয়ে ঢাকায় বসবাসরত পার্বত্য চট্টগ্রামের বৌদ্ধ সমাজের বিভিন্ন স্তরের মানুষের বক্তব্য ও ৫ দাবী উপস্থাপন করা হয়। এই কর্মসুচী কেবল একটি প্রতিবাদী সমাবেশ নয় এবং পার্বত্য বৌদ্ধ সংঘের সম্পদ প্রাতিষ্ঠানিক স্বার্থ, সম্পত্তি, অধিকার এবং সংশ্লিষ্ট বিষয়গুলো সম্পর্কে জনসম্মুখে বক্তব্য তুলে ধরা।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির আহ্বায়ক বাবু শৈলজ বিকাশ চাকমা।

মানববন্ধন সঞ্চালনা করেন মিতায়ন চাকমা সহ-আহ্বায়ক শাক্যমুণি বৌদ্ধ বিহার পরিচালনা কমিটি এবং বিবৃতি পাঠ করেন স্বস্তি চাকমা।
মানববন্ধনে বক্তারা বলেন, শাক্যমুণি বৌদ্ধ বিহার ১৯৭৬ সালে পরম শ্রদ্ধেয় বিমলাতিষ্য ভান্তের উদ্যোগে এবং ঢাকায় তৎকালীন পার্বত্য বৌদ্ধ সমাজের যৌথ প্রচেষ্টায় পার্বত্য বৌদ্ধ সংঘ প্রতিষ্ঠা লাভ করে। এর উদ্দেশ্য ছিলো ঢাকায় বসবাসরত পাহাড়ি বৌদ্ধজাতিকে সংগঠিত করা এবং একটি স্বতন্ত্র বৌদ্ধ বিহার বিনির্মাণ করা। সেইলক্ষ্যে মিরপুর-১৩ তে প্রাপ্ত জায়গা ১৯৮৩ সালে বৌদ্ধ সমাজের স্বপ্নের শাক্যমুণি বৌদ্ধ বিহার নামে প্রতিষ্ঠা করা হয়।

বক্তারা আরো বলেন, তৎকালীন ২০০৪ সালে বিহারের জায়গায় ভেন. প্রজ্ঞানন্দ মহাথেরো ৭জন ব্যক্তিকে নিয়ে বিহার পরিচালনা কমিটির গতিকয়েক সদস্য মিলে গোপনচুক্তির মাধ্যমে প্রতিমাসে ৩০ হাজার টাকায় ভাড়া নিয়ে বনফুল আদিবাসী গ্রীনহার্ট স্কুল এন্ড কলেজ নামে গড়ে তোলেন। পরবর্তীতে বিগত ২০১৭ সালে পার্বত্য বৌদ্ধ সংঘের সভাপতি দায়িত্ব পালনকালে তিনি (প্রজ্ঞানন্দ মহাথেরো) ও বিহার পরিচালনা কমিটির সাধারন সম্পাদক প্রসেনজিৎ চাকমা নিজেরাই দীর্ঘ ২৫ বছরের একটি গোপন চুক্তি (যা মাসিক ভাড়া ১ লক্ষ টাকা) ধার্য্য করা হয়।
বক্তারা বলেন, বনফুল গ্রীনহার্ট স্কুল এন্ড কলেজ নামে বৌদ্ধ বিহারের জায়গা জবরদখলের অপচেষ্টার দাবিতে আজ শুক্রবার ২৭ নভেম্বর ২০২৬ ইং ঢাকায় বসবাসরত বৌদ্ধ সমাজের উদ্যোগে মানববন্ধনে অভিযোগ যে, বৌদ্ধ ভিক্ষু প্রজ্ঞানন্দ মহাথেরো এসি রিমে বিলাসবহুল জীবনযাপন করেন এর পাশাপাশি তার বিরুদ্ধে গুরুতর নৈতিক স্থলন ও অ-বিনসুলভ আচরনের অহরহ সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। এই অবৈধভাবে আচার-আচরণের বিরুদ্ধে এবং শাক্যমুণি বৌদ্ধ বিহারকে বনফুল আদিবাসী গ্রীনহার্ট স্কুল এন্ড কলেজের নামে বিহারের জায়গা দখলের বিরোধীতা করে ঢাকায় বৌদ্ধ সমাজ এখন গভীর সচেতন ও ঐক্যবদ্ধ। সেই লক্ষ্যে অচিরেই শাক্যমুণি বৌদ্ধ বিহারের মুল ভবনের দাবিতে মানববন্ধনে ৫ দফা দাবি জানানো হয়েছে।

নিম্নে ৫ দফা দাবি সমুহ তুলে ধরা হলো:
১. অচিরেই শাক্যমুণি বৌদ্ধ বিহারের মুল ভবন নির্মাণ করতে হবে।
২. প্রজ্ঞানন্দ মহাথেরোর পরিবর্তে একজন শীলবান ও বিনয়ী ভিক্ষুকে বিহারের অধ্যক্ষ হিসেবে আমন্ত্রণ জানাতে হবে।
৩. বিহার কমপ্লেক্সটি সম্পুর্ণরুপে পার্বত্য বৌদ্ধ সংঘ তথা পার্বত্য বৌদ্ধ জনগণের স্বার্থে ব্যবহার করতে হবে।
৪. স্বচ্ছ ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় পার্বত্য বৌদ্ধ সংঘের নতুন কমিটি গঠন করতে হবে।
৫. পার্বত্য ভিক্ষু সংঘের প্রতি আমাদের সবিনয় অনুরোধ — উত্থাপিত সকল অভযোগের স্ষ্টু তদন্তের মাধ্যমে নিরপেক্ষ ন্যায্য সিদ্ধান্ত গ্রহণ করা হোক।

অনলাইন ডেস্ক