প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫ । ৩:৪৪ পিএম প্রিন্ট এর তারিখঃ বুধবার, ৪ ফেব্রুয়ারি ২০২৬, ২২ মাঘ ১৪৩২

বরকলে উন্নত জাতের আম চাষ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক

 

মিকেল চাকমা, নিজস্ব প্রতিবেদকঃ

বরকলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উন্নত জাতের আম চাষ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৯ মে) বরকল উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা মো: রেজাউল করিম।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাংগামাটি জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ডঃ মোহাম্মদ মনিরুজ্জামান। এছাড়াও উপ-সহকারী কর্মকর্তা উত্তরা চাকমা সহ কর্তব্যরত কর্মকর্তা কর্মচারী ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, ২নং বরকল ইউনিয়ন কদমতুলি পাড়ার ১৮ জন, নলবুনিয়া পাড়ার ১৮ জন, ৩নং আইমাছড়া ইউনিয়নে ৫নং ওয়ার্ডের ১৮ জন ও ৪নং ভূষনছড়া ইউনিয়নের বড় অজ্যাংছড়ি পাড়া থেকে ১৮ জনসহ মোট ৭২ জন প্রশিক্ষণার্থী প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।

প্রশিক্ষনে অংশগ্রহণকারী জ্ঞান রতন চাকমা বলেন, প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে উন্নত জাতের আম কিভাবে চাষ করা যায় সে বিষয়ে আজকে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

উপপরিচালক ড. মো: মনিরুজ্জামান বলেন, পার্বত্য এলাকায় আমের ফলন বেশী হয় কিন্তু চাষীদের পর্যাপ্ত প্রশিক্ষণ না থাকার কারণে আমের মধ্যে পোকা হয়ে থাকে। ফলে আম খাওয়ার অনুপোযোগী হয় এবং চাষীরা পর্যাপ্ত দাম পাইনা। চাষীদের দক্ষ করে গড়ে তুলতে এই প্রশিক্ষণ আয়োজন করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশকঃ নিউটন চাকমা, বার্তা প্রধানঃ উথোয়াই চিং মারমা কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন