প্রকাশের সময়: রবিবার, ১৫ জুন, ২০২৫ । ২:৫৪ পিএম প্রিন্ট এর তারিখঃ বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

রাঙামাটিতে সন্ত্রাসীদের গুলিতে একজন নিহত

অনলাইন ডেস্ক

 

কাপ্তাই প্রতিনিধিঃ

রাঙামাটির কাপ্তাই উপজেলার ২নং রাইখালী ইউনিয়ন এর ফুলতলি গ্রামে অস্ত্রধারী সন্ত্রাসীদের গুলিতে আব্দুল হাকিম (২৬) নামে এক যুবক ঘটনাস্থলে প্রাণ হারান। তিনি ঐ ইউনিয়ন এর খন্তাকাটা ঘোনিয়াখোলা এলাকার মৃত বাহার আলীর ছেলে।

রবিবার (১৫ জুন) সকাল ১১ টা ৪০ মিনিট এর দিকে এই ঘটনা ঘটে বলে জানান ২নং রাইখালী ইউনিয়ন এর চেয়ারম্যান মংক্য মারমা। কে কারা কেন এই ঘটনা ঘটালো তিনি জানেন না

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা জানান রবিবার সকাল সাড়ে ১১ টার পর ৯ থেকে ১০ জনের অস্ত্রধারী একটা দল ফুলতলি গ্রামে এসে আব্দুল হাকিম কে লক্ষ্য করে ৫ থেকে ৬ রাউন্ড গুলো করে চলে যায়। ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়।

চন্দ্রঘোনা থানার ওসি (তদন্ত) ইমরুল হাসান জানান, আমরা ঘটনার সংবাদ পাওয়ার পর ঘটনাস্থলে যাই। কিন্ত স্থানীয়রা পুলিশ কে কোন তথ্য দিচ্ছে না। লাশের সন্ধানও পাই নাই। কে বা কারা কেন এই ঘটনা ঘটালো তা জানতে পারছি না।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ঘাগড়া, কাউখালী, রাঙামাটি পার্বত্য জেলা।

কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন