প্রকাশের সময়: সোমবার, ১৬ জুন, ২০২৫ । ৩:২২ পিএম প্রিন্ট এর তারিখঃ সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

ঈদুল আযহার ছুটিতেও অব্যাহত ছিল রাঙ্গামাটি জেলা পরিবার পরিকল্পনা বিভাগের জরুরী সেবা কার্যক্রম

অনলাইন ডেস্ক

 

নিজস্ব প্রতিনিধি, রাঙ্গামাটিঃ

ঈদুল আযহার দশ দিনের লম্বা ছুটিতে মানুষজন যখন পাহাড় থেকে পাহাড়ে, গিরি ঝর্ণা থেকে সমুদ্র সৈকতে ঘুরে বেড়াচ্ছে তখনো রাঙ্গামাটি পার্বত্য জেলার জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের অধীন বিভিন্ন সেবা কেন্দ্র সমূহে বিরামহীন ভাবে চলমান রয়েছে জরুরী ও অত্যাবশ্যকীয় মা ও শিশু স্বাস্থ্য সেবা, পরিবার পরিকল্পনা সেবা।

রাঙ্গামাটি জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক সোহাগ ময় চাকমা বলেন,দীর্ঘ দশ দিনের ঈদুল আযহার ছুটিতেও বন্ধ নেই রাঙ্গামাটি জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের অধীন বিভিন্ন সেবাকেন্দ্রের জরুরী সেবাসমূহ।

বিগত ৫ জুন ২০২৫ থেকে ১৪ জুন ২০২৫ তারিখ পর্যন্ত জেলায় মোট স্বাভাবিক প্রসব সেবা ৭ জন, ১৪৩ জনকে এএনসি সেবা, ৬২ জনকে পিএনসি সেবা, ৬২০ জনকে সাধারণ সেবা, ২৩৮ জন শিশুকে সেবা প্রদান করা হয়

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ঘাগড়া, কাউখালী, রাঙামাটি পার্বত্য জেলা।

কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন