প্রকাশের সময়: মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫ । ১:১৫ পিএম প্রিন্ট এর তারিখঃ সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

কাউখালীতে ইয়াবাসহ এক ব্যবসায়ী আটক

অনলাইন ডেস্ক
 

কাউখালী প্রতিনিধিঃ

রাঙামাটির কাউখালীতে ১০০ পিস ইয়াবাসহ নুর ইসলাম (৪৫) নামে এক চোরাকারবারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

সোমবার (১৬ জুন) গভীররাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বেতবুনিয়া রাবার বাগান ফরেনার পুলিশ চেকপোস্টে তাকে আটক করা হয়। এসময় পাচারকালে নিয়োজিত একটি সিএনজি জব্দ করা হয়েছে।

আটক নুর ইসলাম কাউখালীর বেতবুনিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মৃত এবাদুর রহমানের ছেলে বলে জানা যায়।

পুলিশ সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে রাঙামাটিতে মাদক ও ইয়াবা নিয়ে পাচারকালে গোপন সংবাদ পেলে পুলিশ তল্লাশীর চালায়। এতে বেতবুনিয়া রাবার বাগান ফরেনার পুলিশ চেকপোস্টে একটি সিএনজিতে তল্লাশি করে ১০০ পিস ইয়াবাসহ নুর ইসলামকে আটক করা হয়।
এদিকে ইয়াবাসহ ব্যবসায়ীকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম সোহাগ এবং তার বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।
আসামিকে আজ ১৭ জুন সকালে রাঙামাটি আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ঘাগড়া, কাউখালী, রাঙামাটি পার্বত্য জেলা।

কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন