নিজস্ব প্রতিনিধি, খাগড়াছড়িঃ
খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ। শনিবার (২১ জুন) বিকেলে কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা।
কলেজের অধ্যক্ষ পুলক বরন চাকমার সভাপতিত্বে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পরিষদের সদস্য ও রামগড় সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মো. আবদুল লতিফ এবং পরিষদের সদস্য মো. শহীদুল ইসলাম সুমন।

আলোচনা সভাশেষে প্রায় পাঁচ শতাধিক পরীক্ষার্থীর হাতে শিক্ষা উপকরণ তুলে দেন জেলা পরিষদের চেয়ারম্যান, পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ এবং কলেজের শিক্ষকরা। এসময় আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য অনিময় চাকমা, কলেজের শিক্ষকবৃন্দসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনলাইন ডেস্ক