প্রকাশের সময়: রবিবার, ২২ জুন, ২০২৫ । ৬:০৫ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩

নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে যুবকের পা বিচ্ছিন্ন।

অনলাইন ডেস্ক

নিজস্ব প্রতিনিধি:

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার জামছড়ি সীমান্তে আরাকান আর্মিদের পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশী আরাফাতুল ইসলাম (১৭) নামে এক যুবকের বাম পা বিচ্ছিন্ন হয়েছে।

রবিবার বেলা দুইটার দিকে জামছড়ি সীমান্তে জিরো লাইনে মিয়ানমার ভূখণ্ডে মাইন বিস্ফোরণ ঘটে। আহত ব্যক্তি জামছড়ি এলাকার খুইল্যা মিয়ার ছেলে আরাফাতুল ইসলাম (১৭)।

স্থানীয়রা জানিয়েছে, সকাল দিকে অবৈধভাবে বাংলাদেশ সীমান্ত অতিক্রম করে মিয়ানমারের অভ্যন্তরে সবজি সংগ্রহ করতে যান যুবক। এসময় মিয়ানমারের সীমান্তের আরাকান আর্মিদের মাটিতে পুতেঁ রাখা স্থলমাইনটি বিস্ফোরণ হয়ে এ ঘটনাটি ঘটে। সে সময় আরাফাতুল ইসলাম যুবকের বাম পা বিচ্ছিন্ন হয়ে যায়। পরে স্থানীয়রা খবর পেয়ে আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য দ্রুত হাসপাতালে নেওয়া হয়।

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “মাইন বিস্ফোরণে এক যুবকের পা বিচ্ছিন্ন হওয়া ঘটনাটি শুনেছি। আইনশৃঙ্খলা মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি আরো বলেন, এ ঘটনায় সীমান্ত এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। পাশাপাশি সীমান্তে অবৈধ যাতায়াত রোধে নজরদারি ও টহল জোরদার করা হয়েছে।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ঘাগড়া, কাউখালী, রাঙামাটি পার্বত্য জেলা।

কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন