প্রকাশের সময়: সোমবার, ২৩ জুন, ২০২৫ । ১:৩৭ পিএম প্রিন্ট এর তারিখঃ সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

কাপ্তাইয়ে নতুন বাজার পরিবেশ নষ্টের অপরাধে ১৪ টি গরু খোয়াড়ে

অনলাইন ডেস্ক

 

রিপন মারমা, কাপ্তাই প্রতিনিধিঃ

রাঙ্গামাটি কাপ্তাই নতুন বাজার ব্যবসায়ী পরিবেশ নষ্ট করায় ১৪টিগরু খোড়ায়ে দেয়া হয়েছে। সোমবার (২৩ জুন) সকাল ৯টায় কাপ্তাই নতুন বাজার কমিটির নেতৃবৃন্দের উপস্থিতিতে গরুগুলো খোয়াড়ে দেয়া হয়।

কাপ্তাই নতুন বাজার বণিক কল্যান সমিতির সভাপতি জয়নাল আবেদীন ও সম্পাদক করিম উদ্দিন জানান, গরু বাজারে উঠে মল-মুত্র ত্যাগ, বাজারের দোকানের বিভিন্ন খাদ্য নষ্ট ও সবজি দোকানের সবজি নষ্ট করার অপরাধে গরু গুলো খোয়াড়ে দেয়া হয়।

নতুন বাজার বণিক সমিতির লোকজন আরও জানান, গরুর মল-মুত্র বাজারে করার কারনে অনেক ক্রেতা সেই মল-মুত্র উপর পরে আহত হয়েছে বলে জানান।

এছাড়া গরুর মালিককে একাধিকবার বলা হলেও তারা কোন ব্যবস্থা নেয়নি। আগামীতে মালিক পক্ষ কোন ব্যবস্থা না নিলে আমরা বাজারের পরিবেশ রক্ষায় আইনি ব্যবস্থা নিব।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ঘাগড়া, কাউখালী, রাঙামাটি পার্বত্য জেলা।

কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন