প্রকাশের সময়: সোমবার, ২৩ জুন, ২০২৫ । ৫:৩৫ পিএম প্রিন্ট এর তারিখঃ বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

কাউখালীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

অনলাইন ডেস্ক

ছবি- প্রতিকী

 

কাউখালী প্রতিনিধিঃ

রাঙামাটির কাউখালী উপজেলার কাঁশখালী এলাকায় সোমবার (২৩ জুন) দুপুরে বিদ্যুৎস্পৃষ্টে এক কিশোরের মৃত্যু হয়েছে।

স্থানীয়দের সুত্রে জানা গেছে, উপজেলার ৩নং ঘাগড়া ইউনিয়নের কাঁশখালী এলাকায় নুরু মিয়ার ছেলে মাহিন (১৮) বাড়ির পানির বিদ্যুৎচালিত পানির মোটর বন্ধ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টের ঘটনা ঘটে। খবর পেয়ে স্থানীয়রা উদ্ধার করে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়েছে বলে বলে দায়িত্বরত চিকিৎসক নিশ্চিত করেছেন।

পরে লাশটি পরিবারের কাছে তার গ্রামের বাড়ি কাঁশখালীতে নেয়া হয়।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ঘাগড়া, কাউখালী, রাঙামাটি পার্বত্য জেলা।

কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন