প্রকাশের সময়: শুক্রবার, ২৭ জুন, ২০২৫ । ৩:৩১ পিএম প্রিন্ট এর তারিখঃ সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

বিলাইছড়িতে সমন্বিত শিক্ষা ব্যবস্থার মাধ্যমে নারী ও মেয়েদের ক্ষমতায়ন বিষয়ক প্রশিক্ষণ 

সুজন কুমার তঞ্চঙ্গ্যা

 

বিলাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধিঃ

বিলাইছড়িতে সমন্বিত শিক্ষা ব্যবস্থার মাধ্যমে নারী ও মেয়ের ক্ষমতায়ন, লিঙ্গ ভিত্তিক সহিংসতা এবং লিঙ্গ- সচেতন পরিমার্জন বা লিঙ্গে সংবেদনশীল পরিমার্জন বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ / কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ জুন) সকাল ১০:০০ ঘটিকায় উপজেলা মিলনায়তনে জেলা পুলিশ রাঙ্গামাটি এর আয়োজনে,  Ecosystem Restoration and Resilient Development in CHT (ERRD-CHT) এর সহযোগিতার থানা পর্যায়ে এই প্রশিক্ষণ করা হয়।

প্রশিক্ষণে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী  অফিসার মুহাম্মদ মামুনুল হক, থানা অফিসার ইনচার্জ মানস বড়ুয়া। এছাড়াও উপস্থিত ছিলেন এসআই মো: শরীফুল ইসলামসহ প্রায় ৩০ জন পুলিশ সদস্য।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ঘাগড়া, কাউখালী, রাঙামাটি পার্বত্য জেলা।

কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন