রিপন মারমা, কাপ্তাই প্রতিনিধিঃ
রাঙ্গামাটি কাপ্তাই নতুন বাজার ভেজাল বিরোধী অভিযানে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ৭ হাজার জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (২৯ জুন) বেলা ১২টায় ভ্রম্যমাণ অভিযান পরিচালনা করেন, কাপ্তাই নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মো রুহুল আমিন।
তিনি জানান, অস্বাস্থ্যকর পরিবেশ খাদ্য তৈরি এতে জীবনহানির আশঙ্কা থাকায় কাপ্তাই হোটেলকে ৩ হাজার টাকা এবং মূল্য তালিকা না রাখায় রাউজান স্টোরকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় কাপ্তাই উপজেলা বিএনপি সভাপতি লোকমান আহমেদ, উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মো. ইলিয়াছ ও বাজার অনুসন্ধানকারী কর্মকর্তা অভিজিৎ রায় উপস্থিত ছিলেন। এসময় ধুমপান বিষয়ে সচেতনামূলক প্রচারণা করা হয়।
ছবি ও ক্যাপশন- কাপ্তাই নতুন বাজার ভ্রাম্যমাণ আদালত পরিচালোনা করে নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন।

অনলাইন ডেস্ক