প্রকাশের সময়: মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫ । ২:২০ পিএম প্রিন্ট এর তারিখঃ বুধবার, ৪ ফেব্রুয়ারি ২০২৬, ২২ মাঘ ১৪৩২

রাজস্থলীতে সিএনজি-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ১ আহত ১

অনলাইন ডেস্ক

 

উচ্চপ্রু মারমা, রাজস্থলী প্রতিনিধিঃ

রাঙ্গামাটি রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের ইসলামপুর জামতলা এলাকায় সিএনজি ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মো. হানিফ মিয়া (৫৮) নামে এক মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ১ জন আহত হয়েছে।

মঙ্গলবার (১ জুলাই) সকাল ৯ টায় উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের ইসলামপুর জামতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. হানিফ মিয়া চট্রগ্রাম জেলার রাঙুনিয়া উপজেলার মরিয়ম নগর পরস পাড়া গ্রামের মৃত আলী আহম্মদের ছেলে।

স্থানীয়ারা জানায়, রাঙ্গুনিয়া চৌমুহনী থেকে রাজস্থলীর অভিমুখে আসার পথে সিএনজি অটোরিকশার মুখোমুখি আরেক টি সিএনজি অটোরিক্সার সংঘর্ষ হয়। সংঘর্ষে হানিফ সওদাগর (মাছ ব্যবসায়ী) গুরুতর আহত হলে চিকিৎসার জন্য কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা খ্রীষ্টায়ান হাসপাতালের নেয়ার পথে তার মৃত্যু হয়।

এ ব্যাপারে চন্দ্রঘোনা খ্রীষ্টায়ান হাসপাতালের পরিচালক ডা, প্রবীর খিয়াং জানান, দুর্ঘটনা কবিলত এলাকা থেকে আহত হানিফ কে চিকিৎসার জন্য আনা হলে তিনি পথে নিহত হন। নিহতের লাশ তার বাড়িতে নেওয়া হয়েছে।

সম্পাদক ও প্রকাশকঃ নিউটন চাকমা, বার্তা প্রধানঃ উথোয়াই চিং মারমা কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন