প্রকাশের সময়: রবিবার, ২০ জুলাই, ২০২৫ । ৩:২৫ পিএম প্রিন্ট এর তারিখঃ রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঙানয়াং ম্রো শেষকৃত্যেরকালে পরিদর্শন ও পরিবারকে আর্থিক অনুদান প্রদান করেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী

অনলাইন ডেস্ক

 

মথি ত্রিপুরা, রুমা প্রতিনিধিঃ

বান্দরবান জেলার সদর উপজেলার হিল ভিডিপি সদস্য ঙানয়াং ম্রো শেষকৃত্যেরকালে পরিদর্শন ও পরিবারের কাছে আর্থিক অনুদান প্রদান করেন- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট মোঃ মোতালিব হোসেন, পিভিএম।

বান্দরবান জেলার সদর উপজেলার ওয়াই জংশন আর্মি ক্যাম্পে কর্মরত হিল ভিডিপি সদস্য ঙানয়াং ম্রো (৫৭), ৫নং টংকাবতী ইউনিয়ন ১নং ওয়ার্ড রামরী পাড়া মৃত্য পিতা পাতীক ম্রো’র ছেলে ।

গত (১৮ জুলাই) রোজ শুক্রবার আনুমানিক রাত ১১ টা ঘটিকায় অসুস্থ জনিত কারণে নিজ বাড়িতে মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৭ বছর। মৃত্যুকালে তিনি ১ ছেলে ১ মেয়ে ও স্ত্রী রেখে যান।

আজ (২০ জুলাই) রোজ রবিবার সকাল ১০ ঘটিকায় মৃত্যের শেষকৃত্যের উপস্থিত ছিলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যগন। এই সময় আনসার ও ভিডিপি কার্যালয় হতে লাকী বড়ুয়া, উপজেলা আভি কর্মকর্তা (সদর) কেশব কান্তি দাশ, উপজেলা প্রশিক্ষক, সদর, মোঃ আবুল কাশেম, মনিটরিং মাঠকর্মী, মোঃ নূর হোসেন ও ভিডিপি সদস্যরা উপস্থিত ছিলেন।

তার মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। বাহিনীর পক্ষ থেকে বান্দরবান জেলা কমন্ডার মোঃ মোতালিব হোসেন, পিভিএম, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা লাকী বড়ুয়ার মাধ্যমে নিহত পরিবারের হাতে এককালীন ২৫,০০০ (পঁচিশ হাজার) টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

জেলা কমান্ড্যন্ট বলেন, আমরা ঙানয়াং ম্রোর মৃত্যুতে গভীরভাবে শোকাহত। তিনি ছিলেন বাহিনীর একজন নিবেদিত প্রাণ সদস্য। তাঁর আত্মার মাগফিরাত কামনা করছি এবং পরিবারের পাশে থাকবো — এটাই আমাদের কর্তব্য। এলাকাবাসী ও সহকর্মীরাও মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং তাঁর পরিবারকে এই দুঃসময়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ঘাগড়া, কাউখালী, রাঙামাটি পার্বত্য জেলা।

কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন