প্রকাশের সময়: শুক্রবার, ১ আগস্ট, ২০২৫ । ২:৫৯ পিএম প্রিন্ট এর তারিখঃ সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

কাউখালীর মনাইয়েরটেক এলাকায় সিএনজি চুরি, ৭ দিন পেরিয়ে গেলেও হদিস মিলছেনা

অনলাইন ডেস্ক
এম এস শ্রাবণ মাহমুদঃ
রাঙ্গামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়া ইউনিয়ন এর মনাইয়েরটেক এলাকায় রাস্তার পাশে মাদ্রাসার পেছনে একটি গ্যারেজের ভেতর থেকে সিএনজি চুরির ঘটনা ঘটেছে। গত রবিবার (২৭ জুলাই) ভোররাতে এই ঘটনা ঘটে।
জানা যায়, গাড়ির মালিক মহিউদ্দিন এবং তার ভাই, গাড়ির চালক সারাদিন সিএনজি চালিয়ে গত শনিবার (২৬ জুলাই) রাতে ড্রাইভার মোঃ ফয়সাল তার গাড়ি রাখার নিদিষ্ট গ্যারেজের ভেতরে রেখে চলে যান। গত রবিবার ভোরে ঘুম থেকে উঠে দেখে তার সিএনজিটি নেই। অনেক খোঁজাখুঁজির পরও কোন হদিস না পেয়ে এ ব্যাপারে কাউখালী থানায় অভিযোগ করলে পুলিশ বলেন, সিএনজিটি চুরির রহস্য উদঘাটন করার চেষ্টা করা হচ্ছে।
এ-নিয়ে হতাশ মহিউদ্দিন ও তার পরিবার, তার একমাত্র উপার্জনকৃত এই গাড়ি। এই গাড়ি সে এবং তার পরিবার কিস্তির মাধ্যমে কিনেছেন। যার মূল্য প্রায় ৯ লক্ষ টাকা। তার মধ্যে ১ লক্ষ ৫০ হাজার টাকা পরিশোধ হলেও বাকি রয়েছে অনেক (কিস্তি) টাকা। এতে ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছেন তার পরিবার।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ঘাগড়া, কাউখালী, রাঙামাটি পার্বত্য জেলা।

কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন