প্রকাশের সময়: মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫ । ২:২২ পিএম প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

বরকল উপজেলা বিএনপির উদ্যোগে গণঅভ্যুত্থান দিবস পালিত

অনলাইন ডেস্ক

 

মিকেল চাকমা, নিজস্ব প্রতিবেদকঃ

গণঅভ্যুত্থান দিবসের এক বছর পূর্তিতে বরকল উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে র্যালী ও আনন্দ মিশিল করা হয়েছে। মঙ্গলবার (৫ই আগষ্ট) বরকল উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে গনঅভ্যুত্থান দিবসের এক বছর পূর্তি উপলক্ষে র‌্যালী ও আনন্দ মিশিল করা হয়।

এসময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও ১নং সুবলং ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য মো: জাহাঙ্গীর আলমের নেতৃত্বে র‌্যালী ও আনন্দ মিশিল করা হয়। সকালে বরকল বাজার থেকে শুরু করে উপজেলা পরিষদ পর্যন্ত এসে র‌্যালী ও আনন্দ মিশিল সমাপ্ত করে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় রাঙ্গামাটি জেলা বিএনপির সদস্য ও ৩নং আইমাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুবিমল চাকমা, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো: আব্দুল জলিল, সাংগঠনিক সম্পাদক মো: নজরুল ইসলাম, উপজেলা যুবদলের আহবায়ক মোঃ আব্দুল মালেক, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো: হানিফ উপজেলার বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ঘাগড়া, কাউখালী, রাঙামাটি পার্বত্য জেলা।

কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন