প্রকাশের সময়: শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫ । ৪:৩৬ পিএম প্রিন্ট এর তারিখঃ সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

রামগড় সোনাইপুল বাজারে জননী ফার্মেসীতে অভিযান চালিয়ে ৪ লক্ষ টাকার মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ

অনলাইন ডেস্ক

 

সাইফুল ইসলাম, রামগড় প্রতিনিধিঃ

পার্বত্য জেলা খাগড়াছড়ির রামগড় পৌর এলাকার সোনাইপুল বাজারে জননী ফার্মেসীতে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ ৪ লক্ষ টাকার ওষুধ জব্দ করা হয় এবং মেয়াদ উত্তীর্ণ ঔষুধ রাখার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫১ ধারায় ফার্মেসীর মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে ফার্মেসীটি ২ দিনের জন্য বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

শুক্রবার (৮ আগস্ট) সকাল ১১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীম ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে মেয়াদ উত্তীর্ণ এ ঔষুধ জব্দ করেন।

অভিযান চলাকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীম সাংবাদিকদের বলেন, ‘জননী ফার্মেসীর মালিক নুর হোসেন সোহাগের ফার্মেসীতে অভিযান চালিয়ে এক বিরল অভিজ্ঞতার মুখোমুখি হয়েছি। সেখানে ৬-৭ বছর পূর্বের মেয়াদোত্তীর্ণ প্রায় ৪ লাখ টাকার বিভিন্ন ধরনের ওষুধ পাওয়া গেছে।

অভিযানের সময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য কর্মকর্তা জুলিয়াছ, উপজেলা কৃষি বিপণন কর্মকর্তা ফরহাদ হোসেন, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর রনি ত্রিপুরা, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. রুবায়েত হোসেন এবং বাজার পরিচালনা কমিটির সদস্যরা।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ঘাগড়া, কাউখালী, রাঙামাটি পার্বত্য জেলা।

কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন