নিজস্ব প্রতিবেদক, খাগড়াছড়িঃ
গুণগত শিক্ষা, প্রযুক্তিগত দক্ষতা ও জাতীয় ঐক্য সুদৃঢ় করার মাধ্যমে একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় আমরা বদ্ধপরিকর— এই প্রতিপাদ্যে ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরাম, বাংলাদেশ (টিএসএফ. বিডি) ফটিকছড়ি উপজেলা শাখার ১ম দ্বি-বার্ষিক কাউন্সিল, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার (৮ আগস্ট) চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার বালিধন ত্রিপুরা পাড়া ব্র্যাক স্কুল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টিএসএফ বিডি ফটিকছড়ি উপজেলা শাখার সভাপতি নিখিল বিকাশ ত্রিপুরা।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ শংকর ত্রিপুরা, সভাপতি, ত্রিপুরা কল্যাণ ফাউন্ডেশন, রাঙ্গামাটি পার্বত্য জেলা। অনুষ্ঠানের উদ্বোধন করেন সীমা ত্রিপুরা, সহ-সভাপতি, টিএসএফ.বিডি কেন্দ্রীয় কমিটি। প্রধান আলোচক ছিলেন টিটু ত্রিপুরা, যুগ্ম সাধারণ সম্পাদক, টিএসএফ.বিডি কেন্দ্রীয় কমিটি। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন ফুল কুমার ত্রিপুরা, কার্যনির্বাহী সদস্য, বাংলাদেশ আদিবাসী ফোরাম কেন্দ্রীয় কমিটি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আদিবাসী ফোরাম, চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি উষা ত্রিপুরা, সমন্বয়কারী জুনিয়া ত্রিপুরা, যুগ্ম আহ্বায়ক কমল ত্রিপুরা, সাবেক কার্যনির্বাহী সদস্য হেলিন ত্রিপুরা, উপামোহন ত্রিপুরা (সভাপতি, ত্রিপুরা শ্রমিক সংসদ, চট্টগ্রাম মহানগর শাখা) এবং সুরেশ বরন ত্রিপুরা (সাবেক সভাপতি, চট্টগ্রাম মহানগর ত্রিপুরা কল্যাণ ফোরাম)।
দ্বিতীয় অধিবেশনে টিএসএফ.বিডি কেন্দ্রীয় কমিটির ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক অটুল ত্রিপুরার সঞ্চালনায় ২০২৫-২০২৬ মেয়াদের জন্য ১৭ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটির সভাপতি হয়েছেন দিপন কুমার ত্রিপুরা, সাধারণ সম্পাদক রুবেল ত্রিপুরা এবং সাংগঠনিক সম্পাদক সুমেন ত্রিপুরা।
নবগঠিত কমিটিকে শপথবাক্য পাঠ করান টিএসএফ.বিডি কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক টিটু ত্রিপুরা।

অনলাইন ডেস্ক