প্রকাশের সময়: সোমবার, ১৮ আগস্ট, ২০২৫ । ১২:১১ পিএম প্রিন্ট এর তারিখঃ সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

দিঘীনালা কলেজটিলা গ্রামবাসির উদ্যোগে বৌদ্ধ ভিক্ষুদের পিন্ডু চরন ও মঙ্গল সুত্র শ্রবন

অনলাইন ডেস্ক

 

রুপম চাকমা, দিঘীনালাঃ

খাগড়াছড়ি জেলা দিঘীনালা উপজেলার কলেজটিলা গ্রামবাসির উদ্যোগে বৌদ্ধ ভিক্ষুদের পিন্ডু চরন ও মঙ্গল সুত্র শ্রবন অনুষ্টিত হয়েছে।

আজ ১৮ আগস্ট সোমবার ভোর সকালে দিঘীনালা বন বিহার থেকে আশা ১০/১২ জন বৌদ্ধ ভিক্ষুকে পিন্ডু চরন দেওয়া হয়। এতে গ্রামের সকল নারী পুরুষ অংশ গ্রহন করে। পিন্ডু চরন শেষে সংঘ দান, অষ্টপুস্কার দানসহ মঙ্গল সুত্র শ্রবন করা হয়। এতে পঞ্চশীল ও পরিত্রুাণ সুত্র পাঠ করেন পুষ্পামনি চাকমা।

আনুষ্টানে উপস্থিত ছিলেন দিঘীনালা বন বিহারের অধৈক্ষ শ্রদ্ধেয় শুভ বর্ন্ধন মহা স্হবির ভান্তে। ধানীয় পর্ব শেষে সংক্ষিপ্ত আকারে শ্রদ্ধেয় ভান্তে ধর্ম দেশনা প্রদান করেন। ভান্তে বলেন বৌদ্ধ ভিক্ষুদের পিন্ড চরণের তাৎপর্য হলো, এটি তাদের খাদ্য গ্রহণের একটি পদ্ধতি এবং একই সাথে সমাজের প্রতি তাদের সেবার একটি মাধ্যম। ভিক্ষুরা প্রতিদিন ভোরে “পিন্ড” বা খাদ্য সংগ্রহ করেন, যা তাদের দৈনন্দিন জীবনে একটি গুরুত্বপূর্ণ অংশ। এই পিন্ড চরণের মাধ্যমে তারা সমাজের মানুষের কাছ থেকে খাদ্য গ্রহণ করে, যা তাদের জীবনধারণের জন্য অপরিহার্য। একই সাথে, এটি সমাজের মানুষের সাথে তাদের সংযোগ স্থাপন করে এবং তাদের ধর্মীয় ও আধ্যাত্মিক পথ প্রদর্শনে সহায়তা করে। পিন্ড চরণের মাধ্যমে ভিক্ষুরা সমাজের প্রতি তাদের দায়িত্ব পালন করেন এবং সমাজের মানুষেরা তাদের মাধ্যমে পুণ্য অর্জন করে।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ঘাগড়া, কাউখালী, রাঙামাটি পার্বত্য জেলা।

কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন