রিপন মারমা, কাপ্তাইঃ
রাঙ্গামাটি কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতালে হামলা ও ভাংচুরের ঘটনা মামলার প্রধান আসামী মো: রবিউলকে (২১) গ্রেফতার করেছে কাপ্তাই থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করে কাপ্তাই থানার ওসি মোহাম্মদ কায় কিসলু বলেন, আজ (মঙ্গলবার) দুপুর ১ টা ৩০ মিনিটে হাসপাতাল এলাকা হতে তাঁকে গ্রেফতার করতে সক্ষম হই। গ্রেফতারকৃত আসামী মো: রবিউল চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার ৯নং ওয়ার্ডের বনগ্রাম মো: জাহাঙ্গীর আলম এর ছেলে বলে ওসি জানান।
ওসি আরোও জানান, আজ দুপুর ১ টার দিকে হাসপাতাল এলাকায় চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালে হামলা ও ভাংচুরে অভিযুক্ত প্রধান আসামী রবিউলকে ঘুরাঘুরি করতে দেখলে হাসপাতালের নিরাপত্তা কর্মীরা তাঁকে ধরে পুলিশকে খবর দিলে আমি সহ পুলিশ ফোর্স তাঁকে আটক করি। আসামীকে মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেলে রাঙ্গামাটি কোর্টে প্রেরণ করা হয় বলে জানান।
প্রসঙ্গত, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গত ১৬ আগস্ট সন্ধ্যায় একদল যুবক লাটিসোটা নিয়ে চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের গাড়ি ভাংচুর করে এবং এই ঘটনায় বাঁধা দিলে হাসপাতালের ৪ জন নিরাপত্তাকর্মীকে লাঠি দিয়ে আঘাত করেন। ইতিমধ্যে এই ঘটনায় আরোও এজাহারভুক্ত ৩ জন আসামীকে গ্রেফতার করেছে কাপ্তাই থানা পুলিশ।

অনলাইন ডেস্ক