প্রকাশের সময়: বুধবার, ২৭ আগস্ট, ২০২৫ । ৩:২২ পিএম প্রিন্ট এর তারিখঃ সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

রামগড়ে অবৈধভাবে বালু উত্তোলনে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

অনলাইন ডেস্ক

 

সাইফুল ইসলাম, রামগড়ঃ

খাগড়াছড়ির রামগড় উপজেলা সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ড়ে অবৈধভাবে ফসলি জমি থেকে বালু উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ওই ব্যক্তি হচ্ছেন মোঃ মনির হোসেন (৫০)।

২৭ আগস্ট (বুধবার) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে সদর ইউনিয়নের থানা চন্দ্র পাড়া ও গাড়ির রাস্তা এলাকায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিসেস ইসমত জাহান তুহিন।

ইসমত জাহান তুহিন জানান, সরকারি নির্দেশ অমান্য করে কিছু লোক বালু উত্তোলন করে আসছিলেন। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাটি ও বালুমহাল ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী অপরাধ প্রমানিত হওয়ায় মনির হোসেন, (পিতা- আবুল হোসেন) নামে ১ ব্যক্তিকে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি আরো জানান, পরিবেশ রক্ষায় অবৈধ বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে রামগড় উপজেলা প্রশাসন এর অভিযান অব্যাহত থাকবে।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ঘাগড়া, কাউখালী, রাঙামাটি পার্বত্য জেলা।

কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন