প্রকাশের সময়: শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫ । ৪:০৯ পিএম প্রিন্ট এর তারিখঃ রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

অবৈধ বালু উত্তোলনে লংগদুর এক যুবককে জরিমানা

অনলাইন ডেস্ক

 

নিজস্ব প্রতিবেদক, লংগদুঃ

পার্বত্য জেলা রাঙামাটির নানিয়ারচরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক যুবককে অর্থদন্ড প্রদান করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বিবি করিমুন্নেছা।

শুক্রবার (২৯ আগস্ট) দুপুরে উপজেলার বুড়িঘাট ইউনিয়নের রামহরি পাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন তিনি। পাহাড়ের ছড়া হতে অবৈধ বালু উত্তোলন করায় সরজমিনে অভিযান পরিচালনা করে মো. শাকিব নামের লংগদু উপজেলার এক যুবককে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ৬ (খ) ধারায় তাকে ১০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

তিনি জানান, পাহাড়-পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ঘাগড়া, কাউখালী, রাঙামাটি পার্বত্য জেলা।

কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন