রুপম চাকমা, দিঘীনালাঃ
খাগড়াছড়ি দিঘীনালা বন বিহারে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় শুভ মধু পুর্ণিমা উদযাপন হয়েছে। শনিবার ৬ সেপ্টেম্বর সকাল ১০টায় অনুষ্টান শুরু হয়। অনুষ্টানে পঞ্চশীল প্রার্থনা, বুদ্ধমুর্তি দান, সংঘ দান, অষ্টপুরস্কার দানসহ নানাবিধ দানীয় আয়োজন করা হয়।
অনুষ্ঠানে স্বাগতিক বক্তব্য প্রধান করেন বিহার পরিচালনা কমিটির সদস্য নাতো রাম চাকমা। এতে প্রধান ধর্মীয় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দিঘীনালা বন বিহারের অধ্যক্ষ শ্রদ্ধেয় শুভ বর্দ্ধন মহাস্থবির ভান্তে।

ধর্মীয় দেশনায় ভান্তে বলেন, আজকের এই দিনে বানর কর্তৃক বুদ্ধকে মধু নিবেদন করার ঘটনা স্মরণ করা হয়, যা বৌদ্ধ ধর্মে অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়। এটি ভাদ্র মাসের পূর্ণিমা তিথিতে উদযাপিত হয় এবং বৌদ্ধ ধর্মানুসারীরা পুণ্য অর্জনের উদ্দেশ্যে বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠানের মাধ্যমে এটি পালন করে থাকেন। এই পূর্ণিমার মূল তাৎপর্য নিহিত আছে বানর কর্তৃক বুদ্ধকে মধু নিবেদনের ঘটনায়। সেই সময় বুদ্ধ অরণ্যে গিয়েছিলেন এবং একটি বানর তার জন্য একটি মৌচাকের মধু নিয়ে আসে। বানরের এই মধুদান ছিল নিঃস্বার্থ সেবা ও ত্যাগের এক উজ্জ্বল দৃষ্টান্ত, যা মধু পূর্ণিমাকে ত্যাগ ও ঐক্যের মহিমায় সমুজ্জ্বল করেছে। বৌদ্ধদের কাছে এটি একটি শুভ ও পবিত্র তিথি। ভাদ্র মাসের পূর্ণিমা তিথিতে এই উৎসব উদযাপিত হওয়ায় এটি ‘ভাদ্র পূর্ণিমা’ নামেও পরিচিত। 
বৌদ্ধরা এই দিনটি বিশেষ শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যের সাথে পালন করেন। এই দিনে তারা প্যাগোডায় একত্রিত হয়ে ত্রিপিটক পাঠ, বুদ্ধ পূজা, পঞ্চশীল গ্রহণ, শীল গ্রহণ এবং শীল গ্রহণকারীদের মধ্যাহ্নভোজ প্রদানের মতো নানা ধর্মীয় আচারের মাধ্যমে পুণ্য অর্জনের চেষ্টা করেন। এই পুণ্যময় দিনে বিশ্বের শান্তি, সমৃদ্ধি এবং জীব জগতের মঙ্গল কামনায় সমবেত প্রার্থনা করা হয়।
এসময় বিহার উন্নয়নের জন্য পরিচালনা কমিটির কাছে নগট ২৫০০০০/ লক্ষ টাকা প্রদান করেন নিরতা চাকমা নামে এক বৃদ্ধ।

অনলাইন ডেস্ক