চাইথোয়াইমং মারমা, বিশেষ প্রতিবেদক :
রাঙ্গামাটি জেলা রাজস্থলী উপজেলা ৩নং বাঙ্গালহালিয়া ইউনিয়নের একমাত্র পুরনোর ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সটি সফিপুর অবস্থিত। এই স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যাপ্তহারে ঔষুধ না থাকায় স্বাস্থ্যসেবা পাচ্ছেন এলাকাবাসী।
১৪ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০ টায় সরেজমিনে ঘুরে দেখা গেছে, অনেক পুরানোর এক তলা ছাদ বিশিষ্ট অফিস কার্যালয় ভবনসহ কর্মচারী থাকার টিনের বাসা ঘর দেখা যায়। এখানে রোগীরা ব্যবহারে স্বাস্থ্যসম্মত স্যানিটারি টয়লেট অকেজো ও শিশু গর্ভবতী মহিলার ওজন মাপার যন্ত্র অকেজো হয়ে পড়ে রয়েছে। এই ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা নিতে আসা রোগী মো: ফিরোজ আহমদ গণমাধ্যম কে জানান, নিয়মিত চিকিৎসক স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন না। তিনি অভিযোগ করেন, ঠিক মত প্রাথমিক চিকিৎসা দেয়া না। এমনকি ঔষুধ নেই। এখানে ২ জন কর্মরত উপসহকারী মেডিকেল অফিসারের মধ্যে একজনকে অফিসে দেখা গেছে। আর বাকি একজন সপ্তাহে ১/২ বার কার্যালয় আসেন। সারা মাসে আর বাকি ১ জন ডিপোটেশন দায়িত্বরত উপ-সহকারী মেডিকেল অফিসার (স্বাস্থ্য) কখন অফিসে আসেন অবগত নয়।
এ প্রসঙ্গে স্বাস্থ্য সেবা নিতে আসা নাম প্রকাশ অনিচ্ছুক এক রোগী বৃদ্ধা মহিলা বলেন, এখানে প্রাথমিক রোগের চিকিৎসা সেবাসহ স্বল্প ঔষধ পাওয়া যায়।
ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স এর কর্মরত উপসহকারী পরিবার পরিকল্পনা মেডিকেল অফিসার মো: আজিজুল ইসলাম সিরাজী জানান, এই ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স প্রায় ১৯৭৬ সনে স্থাপিত। তিনি আরো বলেন, সরকারী কর্মকর্তা কর্মচারী মোট ৬ জন। তার মধ্যে বিগত বছর উপসহকারী মেডিকেল অফিসার (স্বাস্থ্য) অবসরে যান। এর মধ্যে ডিপোটেশনে অতিরিক্ত উপসহকারী মেডিকেল অফিসার কে দায়িত্ব দেয়া হয়, কিন্তু সপ্তাহে দুই একদিন অফিসে আসা যাওয়া করছেন বলে জানা যায়।
উল্লেখ্য, সরকারী ভাবে নিয়োগ প্রাপ্ত অফিস আয়া রাঙ্গামাটি সদর হতে এসে সপ্তাহে দুই একদিন অফিস করেন। বর্তমানে ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মচারী কর্মরত উপস্থিত নৈশ প্রহরী ১ জন, ফার্মেসি ১ জন, মহিলা, পরিবার পরিকল্পনা পরিদর্শিকা ১ জন সহ উপসহকারী পরিবার পরিকল্পনা মেডিকেল অফিসার কে পাওয়া যায়। বাকি আয়া ১ জন, উপসহকারী স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মেডিকেল অফিসার কে পাওয়া যায়নি।
সরকারী ভাবে পর্যাপ্ত পরিমাণ ঔষুধ সরবরাহ না থাকায় ঔষুধ স্বল্পটা ঘাটতিসহ স্থানীয় রোগীদের জরুরী সেবা হতে বঞ্চিত ও প্রাথমিক বিভিন্ন রোগের ঔষুধ ও চিকিৎসা সেবা দিতে পারছেন না।
স্থানীয় প্রসূতি মহিলা রোগীসহ অন্যান্য রোগীদেরকে মান সম্মত জরুরী চিকিৎসা সেবা ক্ষেত্রে সরকারীভাবে পর্যাপ্ত পরিমান প্রয়োজনীয় চিকিৎসা যন্ত্র সহ প্রয়োজনীয় ঔষুধ সরবরাহ করলে এলাকার রোগীরা বিভিন্ন ধরনের রোগ হতে রক্ষা পাবে এবং উন্নত চিকিৎসা পেতে পারেন।
কয়েকজন স্থানীয় সচেতনমহল গণমাধ্যম কে জানান, এই ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স অনেক পুরাতন কার্যালয়। প্রায় ৫০ বছর বয়স আগে নির্মিত ভবন ও কর্মচারী-কর্মকর্তাদের আবাসিক থাকার জন্য মেয়াদ উত্তীর্ণ ভবন ঝুকিতে ২টি একতলা ভবন রয়েছে। তার মধ্যে দেখা যাচ্ছে, অফিসের ভিতর ছাদে ফাটল, কাঠের দরজা সহ কয়েকটি কাঠের তৈরি জানালায় ভেঙ্গে পড়েছে। এই ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স ভবন সাধারণ জনগণের জন্য সুচিকিৎসা জরুরি সেবা নিশ্চিত করার লক্ষ্যে নতুন ভবন নির্মাণ করে সরকারের উধ্বর্তন কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানিয়েছেন স্থানীয়রা।

অনলাইন ডেস্ক