প্রকাশের সময়: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫ । ৩:১০ পিএম প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

কাপ্তাই ১০ আর ই ব্যাটালিয়ন শিক্ষার্থীদের সহায়তা

অনলাইন ডেস্ক

 

রিপন মারমা, কাপ্তাই প্রতিনিধিঃ

রাঙ্গামাটি কাপ্তাই ১০ আর ই ব্যাটালিয়ন কর্তৃক মানসিক রোগীর চিকিৎসা, দরিদ্র পরিবার এবং গরিব মেধাবী শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ প্রদান করা হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) সেনাবাহিনী প্রধানের নির্দেশনায় রাঙ্গামাটি রিজিয়নের ১০ আর ই ব্যাটালিয়ন জীবতলী আর্মি ক্যাম্প অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম সাদিক শাহরিয়ার, পিএসসি এই সহায়তা তুলে দেন।

এ সময় তিনি বলেন, ১০ আর ই ব্যাটালিয়ন মানসিক রোগী চিকিৎসা, দরিদ্র এবং গরীব শিক্ষার্থীদের অর্থ সহায়তা দিতে পেরে আমরা খুবই গর্বিত ও আনন্দিত। এসময় তিনি আরো বলেন, ১০ আর ই ব্যাটালিয়নের পক্ষ থেকে ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম শান্তি ও সম্প্রীতির উন্নয়নে  অব্যাহত রাখা হবে।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ঘাগড়া, কাউখালী, রাঙামাটি পার্বত্য জেলা।

কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন