রিপন মারমা, কাপ্তাইঃ
সম্প্রীতির কাপ্তাই গড়তে রাঙ্গামাটি কাপ্তাই উপজেলার কাপ্তাই লগগেইট জয়কালী মন্দির, কাপ্তাই প্রজেক্ট ব্রিকফিল্ড মাতৃমন্দির, শিলছড়ি দুর্গা মন্দির, ওয়াগ্গাছড়া লোকনাথ মন্দির এবং রাইখালী ত্রিপুরা সুন্দরী কালি মন্দির পরিদর্শন করেন রাঙ্গামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু।
বুধবার (১ অক্টোবর) দুপুর আড়াইটা পর্যন্ত তিনি এইসব মন্দির পরিদর্শন করেন। মন্ডপে পূজারী, পূজার আইন শৃঙ্খলাসহ সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন। এসময় তিনি মন্দির পরিচালনা কমিটির সদস্য এবং ভক্তদের সাথে কথা বলেন।
পরিদর্শনকালে তিনি বলেন, সম্প্রীতির রাঙামাটিতে সকল সম্প্রদায়ের লোকজন মিলেমিশে সনাতনী সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপুজা উদযাপন করছেন। এদেশে প্রত্যেক নাগরিকের অধিকার রয়েছে উৎসব পালন করার। বিএনপি সকল সম্প্রদায়কে নিয়ে এদেশটাকে নতুন করে গড়বে।
পরিদর্শনকালে এইসময় রাঙ্গামাটি জেলা বিএনপির সহ-সভাপতি ডা: রহমত উল্লাহ, জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক এবং কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক মোর্শেদ আলম, কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ, সাধারণ সম্পাদক ইয়ামিন মামুন, সাংগঠনিক সম্পাদক উথোয়াই মং মারমা ও মিজানুর রহমান মিজান, রাঙ্গামাটি জেলা পুজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি স্বপন মহাজন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদ এর সভাপতি অরুপ কুমার মুৎসুদ্দি, কাপ্তাই উপজেলা পুজা উদযাপন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক দীপক কুমার ভট্টাচার্য, সহ-সমন্বয়ক ঝুলন দত্ত, আহবায়ক জগদীশ চন্দ্র দাশ, সদস্য সচিব ঝুলন দত্ত সহ স্ব-স্ব মন্দির পরিচালনা কমিটির সদস্য, বিএনপি এবং তাঁর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং পুজারিরা উপস্থিত ছিলেন।

আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ মন্দির পরিদর্শনে গিয়ে, মণ্ডপের পূজারী, পূজার আইন শৃঙ্খলাসহ সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন। পূজামণ্ডপ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক রফিকুল ইসলাম জনি, যুগ্ম-আহ্বায়ক তাকের সুলায়মান, সদস্য নাজমুল সাকিব, জেলা ছাত্রদলের সহসভাপতি আসিফ আল মামুন, সদর উপজেলার স্বেচ্ছা সেবকদলের সদস্য সচিব শামচুল কবির ফরহাদ, সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক রাহাত তালুকদার, জেলা ছাত্রদলের নেতা অনন্যা কবিরসহ মহানগর ও জেলা বিএনপিসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

অনলাইন ডেস্ক