নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদকে সংবর্ধনা দিয়েছে রাঙামাটি জেলা জামায়াত- শিবির দলের নেতাকর্মীরা।
আজ মঙ্গলবার সকাল সাড়ে নয়টায় মোটরসাইকেল শোভাযাত্রা সহকারে রাঙামাটি শহরের ভেদভেদি থেকে রিজার্ভ বাজার ঘুরে বনরুপা এসে শেষ হয়। পরে বনরুপা ফরেস্ট কলোনি আল আমিন মাদ্রাসা কক্ষে সংবর্ধনা দেয়া হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে রাঙামাটি জেলা ইসলামি ছাত্র শিবিরের সভাপতি রবিউল ইসলাম এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন আল আমিন মাদ্রাসার অধ্যক্ষ অধ্যাপক নুরুল আলম সিদ্দিকী।
এছাড়াও জেলা জামায়াতের সেক্রেটারি মনসুরুল হক জেলা জামায়াতের নায়েবে আমির জাহাঙ্গীর আলম, রাঙামাটি জেলা পরিষদের সদস্য মিনহাজ মুরশীদ,
কেন্দ্রীয় সহদাওয়াহ সম্পাদক শহিদুল ইসলাম শাফি, মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
রাঙামাটি জেলা পরিষদের সদস্য মিনহাজ মুরশীদ বলেন, অন্যান্য জায়গা থেকে যেভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার জন্য জায়গা করে নিয়েছে, ফরহাদ যেভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নেতৃত্ব দিচ্ছে ঠিক একইভাবে নিজেদেরকে যোগ্যতা সম্পন্ন করে গড়ে তুলতে হবে।একটা সময় বলা হতো আমাদের দেশে শিক্ষিত লোকের অভাব, এখন শিক্ষিত লোকের অভাব নেই। কিন্তু শিক্ষিত যোগ্যতা সম্পন্ন, দেশপ্রেমিক লোকের অভাব রয়েছে। আজকে আমাদের দেশে নেতৃত্ব ও যোগ্যতা সম্পন্ন ব্যক্তিত্ব দেশের জন্য প্রয়োজন। এবং পার্বত্য অঞ্চলের শিক্ষার্থীরা যাহাতে শিক্ষার অধিকারটুকু ফিরে পাই সেলক্ষ্য কাজ করতে হবে।
ডাকসু জিএস এস এম ফরহাদ বলেন, আমার এতটুকু উঠে আসার জার্নিটা সহজ ছিলনা। এমন একটি শিক্ষাপ্রতিষ্ঠানে পড়ালেখা করেছি যা রাঙামাটি সদর থেকে অনেক দূরে লংগদুতে। যেখানে শিক্ষক পাওয়া দুষ্কর। সরকারি শিক্ষকদের সেখানে পোস্টিং দিলে থাকতে চাননা। অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান বেসরকারি হওয়ার কারণে শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা শিক্ষকদের জন্য বড় চ্যালেঞ্জ। সেখানে ছাত্র ছাত্রীদের অধ্যয়ন নিশ্চিত করা অন্যান্য সেবা দেয়া অত্যন্ত কঠিন ও অসম্ভব ব্যাপার। অন্যান্য বিভাগীয় শহরের চাইতে রাঙামাটি শিক্ষা ব্যবস্থা অনেক পিছিয়ে। এই এলাকা থেকে লোকবল তৈরি করা অত্যন্ত কঠিন। এবারে ডাকসু নির্বাচনে সর্বমিত্র চাকমা সাদিক কায়েম, হেমা চাকমা আমি সহ অনেকে রয়েছে প্রত্যন্ত এলাকা থেকে উঠে আসা। রাষ্ট্র থেকে যদি সাপোর্ট পেলে এই পার্বত্য অঞ্চল থেকে আরো অনেক শিক্ষার্থী উঠে আসবে।
উল্লেখ যে, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন ২০২৫ সালের ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়েছিল। নির্বাচনে সদস্য পদ ছিল ১৩টি। এর মধ্যে ১১টিতে জয়ী হয়েছে ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেলের সদস্যরা। একটিতে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী। অন্যটিতে জয়ী বাম-সমর্থিত প্রার্থী।
তার মধ্যে খাগড়াছড়ি ও রাঙামাটি জেলা থেকে ভিপি, জিএস ও দুজন চাকমা সদস্যসহ মোট চার জন ডাকসুতে বিভিন্ন পদে নির্বাচিত হয়ে নেতৃত্ব দিচ্ছে।

অনলাইন ডেস্ক