প্রকাশের সময়: রবিবার, ১২ অক্টোবর, ২০২৫ । ৩:২১ পিএম প্রিন্ট এর তারিখঃ সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

রাজস্থলীতে প্রেস ক্লাবের পেশাদার সাংবাদিক নির্বাচন সংক্রান্ত বিষয়ে সভা

অনলাইন ডেস্ক

 

চাইথোয়াইমং মারমা, বিশেষ প্রতিবেদক:

রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার রাজস্থলীতে পেশাদার সাংবাদিক- এর নির্বাচন ও সারা দেশে সাংবাদিক নির্যাতনের বিষয় নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (১২ অক্টোবর) ক্লাব- এর নিজস্ব অফিসে সংগঠনের সভাপতি আজগর আলী খান- এর সভাপতিত্বে সংগঠনের সাধারণ সম্পাদক আইয়ুব চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

আগামী ২৫ অক্টোবর শনিবার কমিটির নির্বাচনে উপজেলা নির্বাহী অফিসারের বরাবরে একজন নির্বাচন কমিশনার নিয়োগ ও সারা দেশে সাংবাদিক নির্যাতনের বিষয় ও অন্যান্য বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং সাংগঠনিক বিভিন্ন বিষয়ে নীতি-নির্ধারণী ফোরামে কয়েকটি সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, উপদেষ্টা হারাধন কর্মকার, সাধারণ সম্পাদক আইয়ুব চৌধুরী, সিনিয়র সহসভাপতি চাইথোয়াইমং মারমা, কোষাধ্যক্ষ নুশরাত জাহান নিশু, যুগ্ন সম্পাদক হাবীবুল্ল্যাহ মিজবা, সাংগঠনিক সম্পাদক সুমন খান, নির্বাহী সদস্য, উচ্চপ্রু মারমা, মিন্টু কান্তি নাথসহ অন্যরা।

উক্ত আলোচনা সভায় নির্বাচন ভোট গ্রহণ সকাল ১০ হতে বিকাল ৪ টায় পর্যন্ত ভোট দিতে পারবে বলে সবার মতামত জানানো হয়। সদস্যরা পছন্দ প্রার্থীকে নিরপেক্ষ ভাবে ভোট দিতে পারবে বলে জানা যায়।

রাজস্থলী প্রেস ক্লাবের সভাপতি বলেন, আগামী নির্বাচন যাতে সুন্দর ও শৃঙ্খলা পরিবেশের ভোট গ্রহন যোগ্য হয় এবং প্রেস ক্লাবের উন্নয়ন আরো গতিশীল হয় এ ব্যাপারে মন্তব্য পেশ করেন। এ ছাড়াও তিনি আলোচনা “হলুদ ও অপসাংবাদিকতা” প্রতিরোধের জন্য সাংবাদিক সমাজের প্রতি কার্যকর ভূমিকা গ্রহণ করার আহ্বান জানান।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ঘাগড়া, কাউখালী, রাঙামাটি পার্বত্য জেলা।

কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন