প্রকাশের সময়: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫ । ৩:০৪ পিএম প্রিন্ট এর তারিখঃ রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩

রাজস্থলী থানা পুলিশ অভিযানে এক বছরের সাজা প্রাপ্ত আসামী গ্রেফতার ১

অনলাইন ডেস্ক

 

বিশেষ প্রতিবেদক, রাঙামাটিঃ

রাঙ্গামাটির রাজস্থলী থানা পুলিশ সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে এক বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামীকে আটক করেছে। আটক মোঃ আরমান উদ্দিন (২০) রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার ১নং ঘিলাছড়ি ইউনিয়নের অংজাইন পাড়া এলাকার মৃত কামাল উদ্দিনের ছেলে।

১৪ অক্টোবর মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে এলাকায় পুলিশ অভিযান পরিচালনা করে আসামীকে আটক করেন। রাজস্থলী থানা অফিসার ইনচার্জ ওসি ইকবাল বাহার চৌধুরী গণমাধ্যম কে জানান, মোঃ আরমান মাদক মামলার এক বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী বলে পুলিশের পক্ষে জানান। রাজস্থলী থানার পুলিশের সঙ্গীয় অভিযানকারী দল গোপন সংবাদের ভিক্তিতে অংজাইন পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।

আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করে মঙ্গলবার বিকালে রাঙ্গামাটি জেলা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ঘাগড়া, কাউখালী, রাঙামাটি পার্বত্য জেলা।

কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন