প্রকাশের সময়: শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫ । ১২:২০ এএম প্রিন্ট এর তারিখঃ শনিবার, ৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

মধুপুর মহাসড়কে অটো ভ্যান ও পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১৩

অনলাইন ডেস্ক

 

 

প্রিন্স এডওয়ার্ড মাংসাং, বিশেষ প্রতিনিধি, টাঙ্গাইলঃ

আজ ১৩ অক্টোবর মধুপুর উপজেলার পঁচিশ মাইল বাজার থেকে ১ কি:মি: উত্তরে শাল গজারি বনের মাঝে ময়মননিংহ-টাঙ্গাইল মহাসড়কে বিকেল ৪টা নাগাদ একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে। এই মর্মান্তিক ত্রিমুখী সংঘর্ষের দুর্ঘটনায় ২ জন নিহত ও ১৩ জন আহত হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের তথ্যমতে জানা যায়, ডিজেল চালিত যাত্রীবাহী একটি মাহিন্দ্র পরিবহন কালিবাড়ী থেকে মধুপুরের উদ্দেশ্যে যাচ্ছিল। সামনে অটো ভ্যানকে ওভার টেকিং করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা পেঁয়াজ ভর্তি শেলো মেশিন চালিত পিকআপ ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষে এই সড়ক দুর্ঘটনাটি কবলিত হয়। মুহূর্তের মধ্যেই সব এলোমেলো হয়ে যায় এবং পুরো রাস্তা জুড়ে পেঁয়াজের বস্তা আর ভ্যানে করে আসা যাত্রীরা ছিটকে পড়ে যায়। কালো পিচ-ঢালা রাস্তায় মুহূর্তে রক্তে রঙ্গিন হয়ে

যায়। মুখোমুখি সংঘর্ষ আহত মানুষের আহাজারীতে আশপাশের মানুষজন ও পথচারীরা এসে উদ্ধার করে। এর মধ্যে বড়বাইদ এতিমখানার এক হুজুরের ফোন কলে ফায়ার সার্ভিসকে জানানো হলে সাধারণ জনগণ, ফায়ার সার্ভিসের লোকজন এবং পুলিশ এসে উদ্ধার করে মধুপুর ১০০ শয্যা হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নেয়ার পর ২ জনকে ডাক্তার মৃত ঘোষণা করেন। নিহতরা হলেন- মুক্তাগাছা উপজেলার চেচুয়া বাজার এলাকার বিল্লালের স্ত্রী লাইলী বেগম (৬০) ও মুক্তাগাছার পো: আতাহালুম কাশিপুর গ্রামের নূরুল ইসলামের ছেলে মিজানুর রহমান (২৮)। ২ জনই ঘটনাস্থলেই নিহত হয়েছে এবং ১৩ জন আহত হয়েছে!

নিহত লাইলী বেগমের আহত ভাগ্নি চায়না বেগম জনান, তারা তার ভাইয়ের বাড়ি গোপালপুর যাচ্ছিলেন। আহতদের মধুপুর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে প্রত্যেকেই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে দুইজন গাবতলি আল-হেরা মাদ্রাসার ছাত্রী । তারা হলেন- পঁচিশ মাইলের মুনিয়া ও মিথিলা। মুনিয়াকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিং মেডিকেল কলেজে হাসপালে পাঠানো হয়েছে এবং এই সংবাদ লিখা পর্যন্ত মুনিয়ার জ্ঞান ফিরেছে ও মিথিলা মাথায় আঘাত পেয়েছে এবং কাঁধের হার ভেঙ্গে গেছে। তাকে মধুপুর লাইফ কেয়ার হাসপাতালে চিকিৎসা শেষে বাড়িতে আনা হয়েছে।

এদিকে ডাক্তার জানান, আহতদের মধ্যে দুইটি ৭/৯ বছরের শিশু রয়েছে, তারা খুবই আশঙ্কাজনক অবস্থায়। একজনের দুইটি হাতই ভেঙ্গে গেছে। সড়ক দৃর্ঘটনায় মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ঘাগড়া, কাউখালী, রাঙামাটি পার্বত্য জেলা।

কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন