প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫ । ৩:৪৩ পিএম প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

খাগড়াছড়িতে কিশোরী ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ৩

অনলাইন ডেস্ক

 

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি:

খাগড়াছড়ি জেলা মাটিরাঙ্গায় উপজেলায় ত্রিপুরা সম্প্রদায়ে এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় রনি বিকাশ ত্রিপুরা, ডেটল ত্রিপুরাকে বুধবার গ্রেপ্তার করার পর বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে আরেক আসামি রিমন ত্রিপুরাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মাটিরাঙ্গায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গত সোমবার রাত সাড়ে ১০ টার দিকে ভুক্তভোগী কিশোরী আত্মীয়ের সঙ্গে উপজেলার থেকে একটু দূর্গম পাহাড়ি এলাকায় অযোধ্যা কালী মন্দিরে পূজা দেখতে যায়।

এসময় চারজন স্থানীয় ত্রিপুরা সম্প্রদায়ে যুবক তাকে কথা আছে বলে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরে স্থানীয়ভাবে ধর্ষণে মীমাংসার চেষ্টা করে ব্যর্থ হয়েছে। পরে এলাকায় জানাজানি হলে এ ঘটনায় ওই কিশোরীর বোন বাদী হয়ে থানায় মামলা দায়ে করা হয়। গ্রেপ্তার তিন আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

ধর্ষণের শিকার ত্রিপুরা সম্প্রদায়ে নারী স্বাস্থ্য পরীক্ষার জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মামলার আরোও এক আসামি সুমন ত্রিপুরাকে গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান পুলিশ।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ঘাগড়া, কাউখালী, রাঙামাটি পার্বত্য জেলা।

কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন