প্রকাশের সময়: শনিবার, ১ নভেম্বর, ২০২৫ । ৩:৫৩ পিএম প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

রামগড়ে যুবদল নেতার ওপর সন্ত্রাসীদের হামলা ; প্রতিবাদে প্রেস ব্রিফিং

অনলাইন ডেস্ক

 

সাইফুল ইসলাম, রামগড়ঃ

খাগড়াছড়ির রামগড় উপজেলা যুবদলের সদস্য ও সিএনজি অটোরিকশা সমবায় সমিতির সাধারণ সম্পাদক মোঃ আমজাদ হোসেন ওপর সন্ত্রাসীর হামলার প্রতিবাদে প্রেস ব্রিফিং দিয়েছে উপজেলা যুবদল। (১ নভেম্বর) শনিবার সকালে যুবদলের আহ্বায়ক মোঃ শাহ আলম বাদশা ও সদস্য সচিব আনোয়ার হোসেন রাজুর যৌথ স্বাক্ষরিত প্রেস ব্রিফিংএর মাধ্যমে হামলার সত্যতা নিশ্চিত করা হয়েছে।

গত ৩১ অক্টোবর (শুক্রবার) ৭ ঘটিকার সময় উপজেলা বিএনপির বহিষ্কৃত নেতা শহিদুল ইসলাম ভুইয়া (ফরহাদ) এর বাড়ির সামনে ও তার ভাই মাজেদুল ইসলাম সাজ্জাদ, সাইফুল ইসলাম (রিয়াদ) দুই মামা গং সহ শহিদুল ইসলাম ফরহাদের ইন্দনে যুবদলের সদস্য ও সিএনজি অটোরিকশা সমবায় সমিতির সাধারণ সম্পাদক আমজাদ হোসেন ওপর হামলা চালিয়ে মোবাইল ফোন, নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ করা হয় এবং বিনা উস্কানিতে তাকে মারধর করে আহত করা হয়েছে। এই ঘটনায় রামগড় উপজেলা যুবদল এর পক্ষ থেকে তীব্র নিন্দা ও ঘটনার সাথে জড়িতদের দ্রুতই গ্রেপ্তারের দাবী জানানো হয়েছে।

যুবদলের নেতারা আরো অভিযোগ করেন যে, শহিদুল ইসলাম ভুইয়া ফরহাদ এর নির্দেশে তার দুই ভাই মামা সহ ভাড়া করা সন্ত্রাসী দ্বারা পরিকল্পিত ভাবে রামগড়ের পরিবেশ অশান্ত করার লক্ষ্যে এ হামলা চালিয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে নেতৃবৃন্দরা বলেন, যারা রামগড়ের শান্ত পরিবেশ অশান্ত করার চেষ্টা চালাচ্ছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন ও যুবদল নেতার ওপর হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের জোর দাবি জানান।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ঘাগড়া, কাউখালী, রাঙামাটি পার্বত্য জেলা।

কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন