প্রকাশের সময়: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫ । ৪:৫৯ পিএম প্রিন্ট এর তারিখঃ বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

খাগড়াছড়ি মানিকছড়িতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

অনলাইন ডেস্ক

 

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি:

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় তিনটহরীতে র সড়ক দুর্ঘটনায় মো. মাসুদ আলম (৩০) নামের একজন নিহত হয়েছে। মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের তিনটহরী মহিলা মাদরাসা সংলগ্নে এই দূর্ঘটনায় ঘটে।

স্থানীয়রা জানান, তিনি দুপুরে দিকে মোটরসাইকেল যোগে তিনটহরী থেকে গাড়ীটানা যাচ্ছিলেন। তখন চট্টগ্রামগামী একটি বাস অতিক্রম করে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা আরোও একটি খাগড়াছড়ি পরিবহনের সাথে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়। পরে তাকে মুমূর্ষু অবস্থায় মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সে মানিকছড়ির তিনটহরী উচ্চ বিদ্যালয় সংলগ্নে একটি গাড়ী মেরামতের গ্যারেজে কাজ করেন। নিহত মাসুদ প্রয়াত খোরশেদ আলমের সন্তান। বাড়ি চট্টগ্রাম জেলায় মীরসরাই উপজেলার জোরালগঞ্জ থানার খিল মোবারী এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মানিকছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান রুবেল বলেন, লাশ উদ্ধার করা হয়েছে এবং খাগড়াছড়ি পরিবহনের বাসটিও জব্দ করে থানা আনা হয়েছে । এই দূর্ঘটনায় যথাযথ আইনী প্রক্রিয়াধীন আছে।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ঘাগড়া, কাউখালী, রাঙামাটি পার্বত্য জেলা।

কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন