প্রকাশের সময়: শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫ । ৯:৩১ এএম প্রিন্ট এর তারিখঃ সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

বাঘাইছড়িতে মারিশ্যা ২৭ বিজিবির অভিযানে ৬০০ ঘনফুট অবৈধ গোল কাঠ জব্দ

অনলাইন ডেস্ক

 

‎আনোয়ার হোসেন, ‎বাঘাইছড়ি প্রতিনিধিঃ

‎রাঙ্গামাটির বাঘাইছড়িতে অভিনব কৌশলে বাঁশের ভেলার সাথে ঝুলিয়ে কাচালং নদী দিয়ে কাঠ পাচারের চেষ্টা ব্যর্থ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ‎‎শুক্রবার (১৪ নভেম্বর) ভোর রাত আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ২৭ বিজিবি মারিশ্যা জোনের সদস্যরা অভিযান চালিয়ে প্রায় ৬০০ ঘনফুট বিভিন্ন প্রজাতির ১৫ টুকরো গোল কাঠ জব্দ করে। ‎

‎অভিযানটি পরিচালনা করেন জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ। এসময় উপস্থিত ছিলেন ২৭ বিজিবির সহকারী পরিচালক মো. হাফিজুর রহমান এবং মারিশ্যা বন বিভাগের কর্মকর্তা রেজাউল করিম। ‎

বিজিবি জানায়, জব্দকৃত কাঠের বাজারমূল্য আনুমানিক ১২ লাখ টাকা। ‎মারিশ্যা জোন কমান্ডার লে. কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ বলেন, “পাচার রোধে বিজিবি সবসময় তৎপর রয়েছে। চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।”

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ঘাগড়া, কাউখালী, রাঙামাটি পার্বত্য জেলা।

কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন