প্রকাশের সময়: রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫ । ৭:৪৩ পিএম প্রিন্ট এর তারিখঃ সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

থানচিতে নাফাখুমে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার

অনলাইন ডেস্ক

ছবি- ইনসেটে মৃত অবস্থায় উদ্ধারকৃত ইকবাল হোসেন

 

থানচি (বান্দরবান) প্রতিনিধি:

বান্দরবানের থানচিতে নাফাখুম জলপ্রপাতে গোসলে নেমে নিখোঁজ হওয়ার ৭২ ঘণ্টার পর পর্যটক মো. ইকবাল হোসেন (২৫) এর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। রবিবার ১৬ নভেম্বর বিকাল ৪ টায় ফায়ার সার্ভিসের চট্টগ্রামের আগ্রাবাদের স্টেশনে ডুবুরি দল পর্যটকের মৃতদেহ উদ্ধার করতে সক্ষম হয়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গত শুক্রবার ১৪ নভেম্বর সন্ধ্যায় ঢাকার ডেমরা থেকে ১৭ জনের একটি পর্যটক দল নাফাখুম পর্যটন কেন্দ্র ভ্রমনে যায়। এসময় তারা খুমে গোসল করতে নামলে মোঃ ইকবাল হোসাইন নিখোঁজ হন। নাফাখুম এলাকায় মোবাইল নেটওয়ার্ক না থাকায় ১৫ নভেম্বর শনিবার সকালে ৫ জন পর্যটক থানচি সদরে পৌঁছালে বিষয়টি থানা ও প্রশাসনকে অবহিত করলে প্রশাসনিক কর্মকর্তা, বিজিবি, পুলিশ ও ফায়ার সার্ভিসের ডিফেন্স কর্মকর্তাদের সমন্বয়ে উদ্ধারকারী দল উদ্ধার অভিযান পরিচালনা করেন।

ফায়ার সার্ভিসের চট্টগ্রাম আগ্রাবাদের স্টেশন অফিসার ডুবুরি দলের প্রধান রহিদুল ইসলাম জানান, জলপ্রপাতের গভীরে খুমের (গভীর খাদ) ভিতরে মৃতদেহ পড়ে ছিল। তিনজন উদ্ধারকারী অন্তত ৮ ঘন্টা চেষ্টায় মোঃ ইকবাল হোসেনের মৃতদেহ উদ্ধার করেছি।

থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাছির উদ্দিন মজুমদার জানান, নাফাখুমের ডুবে নিখোঁজ পর্যটকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকারী দলসহ যৌথ উদ্ধারকারীরা থানচি সদরে পৌছাতে রাত হবে। আইনগত কার্যক্রম শেষে আগামীকাল (সোমবার) সকালে মৃতদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ঘাগড়া, কাউখালী, রাঙামাটি পার্বত্য জেলা।

কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন