প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫ । ৯:৩৭ পিএম প্রিন্ট এর তারিখঃ বুধবার, ৬ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩

ঘাগড়া চেলাছড়া আবাসিক অনাথ শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র তুলে দিলেন কাউখালী ইউএনও আতিকুর রহমান

অনলাইন ডেস্ক
কাউখালী প্রতিনিধি :
কাউখালী উপজেলাধীন ৩নং ঘাগড়া ইউনিয়নের অর্ন্তগত চেলাছড়া আবাসিক অনাথ শিক্ষার্থীদের মাঝে আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ‘২৫ইং সন্ধ্যায় কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আতিকুর রহমান (উষ্ণ পোশাক ও সোয়েটার) শীতবস্ত্র বিতরণ করেছেন।
এসময় শীতবস্ত্র বিতরণকালে আরও উপস্থিত ছিলেন, ইন্সট্রাকটর মো: গিয়াস উদ্দীন, ৩নং ঘাগড়া ইউপি চেয়ারম্যান মো: নাজিম উদ্দীন, ৩নং ওয়ার্ড ইউপি মেম্বার মন্টু রঞ্জন চাকমা, ৯নং ওয়ার্ড ইউপি মেম্বার অমর বিন্দু চাকমা, ছাত্রাবাসের প্রধান শিক্ষক নলিনী মোহন চাকমা, সাবেক পরিচালনা কমিটির সভাপতি ধর্ম মনি চাকমা, সহকারী শিক্ষক রিপন চাকমা, ছাত্রাবাসের সকল কর্মচারীবৃন্দ ও অনাথ শিক্ষার্থীরা।
শীতবস্ত্র বিতরণ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আতিকুর রহমান ও উপস্থিত সকল অতিথিরা চেলাছড়া আলোড়ন পাঠাগার পরিদর্শন করেন।
সম্পাদক ও প্রকাশকঃ নিউটন চাকমা, বার্তা প্রধানঃ উথোয়াই চিং মারমা কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন