প্রকাশের সময়: রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫ । ১২:২১ পিএম প্রিন্ট এর তারিখঃ বুধবার, ৪ ফেব্রুয়ারি ২০২৬, ২২ মাঘ ১৪৩২

গোবিন্দগঞ্জে হিরোইন, ইয়াবা ও চাপাতি সহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

অনলাইন ডেস্ক

 

মানিক সাহা, গাইবান্ধা:

গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানা পুলিশ অ়ভিযান চালিয়ে ৪৭ পুরিয়া হিরোইন, ২৭ পিচ ইয়াবা, একটি ধারালো চাপাতি ও মাদক বিক্রয়ের নগদ ৩ হাজার ৭০০ টাকা সহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে।

পুলিশ জানায়, শনিবার রাতে গোবিন্দগঞ্জ উপজেলার নাকাই ইউনিয়নের কুঞ্জ নাকাই গ্রামের বাবলু মিয়ার পরিত্যক্ত ঘরে চিহ্নিত মাদক ব্যবসায়ীরা মাদক বিক্রির জন্য অবস্থান করছে, এমন খবর পেয়ে অভিযান পরিচালনা করে। এসময় তিন মাদক কারবারিকে আটক করে পুলিশ। আটককৃতরা হলো নাকাই ইউনিয়নের কুঞ্জনাকাই গ্রামের মৃত আলী আহম্মেদ সরকারের ছেলে মেহেদী হাসান সবুজ সরকার (৩৮), একই গ্রামের মৃত কফিল উদ্দিনের ছেলে আপেল মাহমুদ (৩০), ও হরিরামপুর ইউনিয়নের বাজুনিয়াপাড়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে হুমায়ূন কবীর (২৮)। পুলিশ তাদের কাছ থেকে ৪৭পুরিয়া হিরোইন, ২৭ পিচ ইয়াবা, একটি ধারালো চাপাতি ও মাদক বিক্রয়ের নগদ ৩ হাজার ৭০০ টাকা জব্দ করে।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক জানান, আটককৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশকঃ নিউটন চাকমা, বার্তা প্রধানঃ উথোয়াই চিং মারমা কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন