প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬ । ৪:৪২ পিএম প্রিন্ট এর তারিখঃ শনিবার, ৭ ফেব্রুয়ারি ২০২৬, ২৫ মাঘ ১৪৩২

সাজেকে ধানের শীষে ভোট দিতে ১৫ গ্রামবাসীর যৌথ আলোচনা সভা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক

 

রুপম চাকমা, দিঘীনালা :

রাঙ্গামাটি বাঘাইছড়ি উপজেলা সাজেক এলাকায় ধানের শীষে ভোট দেওয়ার আহ্বানে ১৫টি গ্রামের বাসিন্দাদের নিয়ে এক যৌথ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ৫ ফেব্রুয়ারী দুপুর ১ টার সময় ১৫ গ্রামবাসির যৌত আলোচনা সভা অনুষ্টিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধানের শিষের প্রার্থীর পক্ষে সুবাস কান্তি চাকমা।

আলোচনা সভায় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে সাজেক এলাকার মানুষ শিক্ষা ও স্বাস্থ্যসেবার মৌলিক সুবিধা থেকে বঞ্চিত। তাই আগামী নির্বাচনে ধানের শিষের প্রার্থী দীপেন দেওয়ান নির্বাচিত হলে সাজেক এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান ও একটি আধুনিক হাসপাতাল নির্মাণের জোর দাবি জানান ১৫টি গ্রামের সাধারণ মানুষ।

সভায় আরও বলা হয়, এলাকার সার্বিক উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থার উন্নতি, কর্মসংস্থান সৃষ্টি এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় ধানের শীষের প্রার্থী দীপেন দেওয়ানের কোনো বিকল্প নেই। বক্তারা আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।

এ সময় ১৫টি গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ, যুবসমাজ, নারী ও সাধারণ ভোটাররা উপস্থিত ছিলেন। তারা সবাই ঐক্যবদ্ধভাবে ধানের শিষে ভোট দিয়ে দীপেন দেওয়ানকে জয়যুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেন।

সম্পাদক ও প্রকাশকঃ নিউটন চাকমা, বার্তা প্রধানঃ উথোয়াই চিং মারমা কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন