প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬ । ৮:০৬ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ৬ ফেব্রুয়ারি ২০২৬, ২৪ মাঘ ১৪৩২

ধানের শীষের পক্ষে রামগড়ে ওয়াঁদুদ ভূঁইয়া সমর্থক পরিষদের ব্যাপক প্রচারণা

অনলাইন ডেস্ক

 

সাইফুল ইসলাম, রামগড় :

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খাগড়াছড়ির রামগড় উপজেলায় ধানের শীষ প্রতীকের পক্ষে ব্যাপক গণসংযোগ ও প্রচারণা চালিয়েছে ওয়াঁদুদ ভূঁইয়া সমর্থক পরিষদ, রামগড় উপজেলা শাখা। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে রামগড় বাজারসহ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় এ প্রচারণা কার্যক্রম পরিচালিত হয়।

সাবেক ছাত্রনেতা রিয়াজ উদ্দিন রিফনের নেতৃত্বে অনুষ্ঠিত এই গণসংযোগে সমর্থক পরিষদের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন। প্রচারণাকালে নেতাকর্মীরা সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট প্রদানের আহ্বান জানান।

এ সময় তারা বলেন, ওয়াদুদ ভূইয়া পাহাড়ি ও বাঙালি উভয় জনগোষ্ঠীর কাছে একজন গ্রহণযোগ্য, সৎ ও সাহসী রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি দীর্ঘদিন ধরে এলাকার মানুষের অধিকার আদায়ে কাজ করে যাচ্ছেন। নেতৃবৃন্দ আরও বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে ২৯৮ আসনের বিএনপি’র প্রার্থী ওয়াঁদুদ ভূঁইয়াকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। জনগণের ভোটেই গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব বলেও তারা মন্তব্য করেন।

প্রচারণাকালে বাজারের ব্যবসায়ী, পথচারী ও বিভিন্ন পেশাজীবী মানুষের মধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়। এ সময় উপস্থিত নেতাকর্মীরা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে নির্বাচনী প্রচারণা চালান।

সম্পাদক ও প্রকাশকঃ নিউটন চাকমা, বার্তা প্রধানঃ উথোয়াই চিং মারমা কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন