রুমা (বান্দরবান) প্রতিনিধি:
আসন্ন ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বান্দরবানের সদর উপজেলার ৪নং সুয়ালক ইউনিয়নের ৭নং ওয়ার্ড বিএনপি পরিবারের উদ্যোগে লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৮ ফেব্রুয়ারী) সকাল ১০টা ৩০ মিনিটে ১২ মাইল বাজার ম্রো কমিউনিটি সেন্টার হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা বিএনপির সদস্য চ্যংরেং ম্রো সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা সাবেক চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আয়ুব আলী মেম্বার। এছাড়া উপস্থিত ছিলেন প্লংনাং ম্রো (৪নং সুয়ালক ইউপি ৭নং ওয়ার্ড সাবেক মেম্বার ও মধ্যম পাড়া কারবারি), মো. জসিম উদ্দীন (সদর উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও ৪নং সুয়ালক ২নং ওয়ার্ড ইউপি সদস্য), মো. রফিকুল আলম (৪নং সুয়ালক ৩নং ওয়ার্ড ইউপি সদস্য), পারিং ম্রো (বান্দরবান জেলা যুবদলের মৎস্য ও প্রাণিসম্পদ বিষয়ক সম্পাদক), মো. আহামদুর রহমান (৪নং সুয়ালক ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক), আব্দুল কুদ্দুছ (টংকাবতী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য),খাইর আহমদ (টংকাবতী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক)। এতে নারী-পুরুষসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, কারবারিগণ, তৃণমূল নেতাকর্মীসহ ও সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।
কর্মসূচির অংশ হিসেবে প্রধান অতিথি আব্দুল কুদ্দুছ ছোট ছোট সড়কে অবস্থিত ব্যবসায়ী, দোকানদার ও সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন। এ সময় তিনি আসন্ন ১২ ফেব্রুয়ারি নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের জন্য সকলের প্রতি আহ্বান জানান।

পথসভায় প্রধান অতিথির বক্তব্যে আব্দুল কুদ্দুছ বলেন, দেশের মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে এই নির্বাচনে ধানের শীষ প্রতীকের বিজয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামী ১২ ফেব্রুয়ারি সবাই স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে সাচিংপ্রু জেরীকে বিজয়ী করবেন। নেতাকর্মীরা আরও বলেন, বিএনপি ক্ষমতায় এলে এলাকার গরিব, দুঃখী ও অসহায় মানুষের কল্যাণে কাজ করা হবে।
নির্বাচনী এই গণসংযোগ ও লিফলেট বিতরণকে ঘিরে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। এদিন সদর উপজেলার চার ইউনিয়নের বিভিন্ন এলাকার জনসাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

অনলাইন ডেস্ক