প্রকাশের সময়: সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬ । ৩:৫৩ পিএম প্রিন্ট এর তারিখঃ সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২

মাদক থেকে দূরে রাখতে আলীকদমে অনূর্ধ্ব ১৭ বালক ফুটবল প্রশিক্ষণ

অনলাইন ডেস্ক

 

‎সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যাঁ, ‎আলীকদম (বান্দরবান) প্রতিনিধি :

‎বান্দরবানের আলীকদমে ফুটবল ক্রীড়াঙ্গনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে। আলীকদম উপজেলাতে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ–এর উদ্যোগে আয়োজিত ১০ দিনব্যাপী অনূর্ধ্ব ১৭ বালক ফুটবল প্রশিক্ষণ–২০২৬ কর্মসূচির সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ‎ ‎

আজ সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকালে আলীকদম সরকারি উচ্ছ বিদ্যালয়ের মাঠে সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদ সদস্য সাইফুল ইসলাম রিমন। প্রধান অতিথি জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই এর প্রতিনিধি জেলা পরিষদের সদস্য এডভোকেট উবাথোয়াই মার্মা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনজুর আলম। ‎‎

এই প্রশিক্ষণ কর্মসূচিতে মোট ২৪ জন উদীয়মান ফুটবলার অংশগ্রহণ করেন। তাদের তত্ত্বাবধানে ছিলেন একজন হেড কোচ এবং একজন স্থানীয় সহকারী কোচ। ১০ দিনব্যাপী এই প্রশিক্ষণে খেলোয়াড়দের কৌশল, ফিটনেস ও টিমওয়ার্কের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। ‎ ‎প্রশিক্ষণ শেষে প্রতিজন খেলোয়াড়কে ৩ হাজার ৫০০ টাকা করে ভাতা প্রদান করা হয়।

এছাড়াও প্রশিক্ষনের শুরুতে তাদের জার্সি, বুটসহ বিভিন্ন ক্রীড়া সামগ্রী প্রদান করা হয়েছে। ‎প্রধান অতিথি বলেন, পার্বত্য অঞ্চলের তরুণদের খেলাধুলার মাধ্যমে দক্ষ ও শৃঙ্খলাবদ্ধ নাগরিক হিসেবে গড়ে তুলতে জেলা পরিষদ কাজ করে যাচ্ছে। ভবিষ্যতে আরও বড় পরিসরে এমন প্রশিক্ষণ কর্মসূচি গ্রহণ করা হবে।

সম্পাদক ও প্রকাশকঃ নিউটন চাকমা, বার্তা প্রধানঃ উথোয়াই চিং মারমা কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন