প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ । ১:২৫ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

বম জনগোষ্ঠীর পক্ষে জেলা পরিষদ সদস্য পদে মানোন্নয়নের দাবি জানালেন হেডম্যান রিনলম বম

অনলাইন ডেস্ক

 

সুজন কুমার তঞ্চঙ্গ্যা,

বিলাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধি:

অতি দুর্গম ফারুয়া ইউনিয়ন এলাকা হতে এবারে সর্ব প্রথম জেলা পরিষদ সদস্য পদে মানোন্নয়নের দাবি জানিয়েছেন যমুনাছড়ি পাড়ার বম জানগোষ্ঠীর রিনলম বম (পালম) হেডম্যান। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে লিখিত বার্তায় তিনি এই দাবি জানান। তার রাজনৈতিক ক্যারিয়ারে বর্তমানে উপজেলা বিএনপির সহ- প্রচার সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক ফারুয়া ইউনিয়ন বিএনপির। ১৯৯৯ সাল হতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে বিএনপির উপজেলা যুবদলের সদস্য। ২০০২ ইং সনে ফারুয়া ইউনিয়ন যুবদল গঠনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও ফারুয়া ইউনিয়ন হেডম্যান – কার্বারী সমিতির সিনিয়র সহ-সভাপতি পদে রয়েছেন।

তিনি বলেন, ফারুয়া ইউনিয়ন একটি জনবহুল ও বিভিন্ন সম্প্রদায়ের বসবাস। তঞ্চঙ্গ্যা, মার্মা, ত্রিপুরার পাশাপাশি রয়েছে অন্যান্য সম্প্রদায়ও। তবে সবচেয়ে অনুন্নত, অবহেলিত ও পিছিয়ে রয়েছে বম জনগোষ্ঠী। তিনি আরও জানান, বিলাইছড়ি উপজেলার এযাবৎ বম জনগোষ্ঠী হতে জেলা পরিষদ সদস্য পদে কাউকে প্রতিনিধি রাখা হয়নি। যার ফলে বম জনগোষ্ঠীসহ ইউনিয়নের সকল জনগোষ্ঠী অবহেলিত ও অনুন্নত রয়েছে। তাই আগামী নবগঠিত রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে নিজেকে একজন প্রার্থী হিসেবে মানোন্নয়ন পাওয়ার জন্য পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর এ্যাড. দীপেন দেওয়ানের সুদৃষ্টি কামনা করেন।

সম্পাদক ও প্রকাশকঃ নিউটন চাকমা, বার্তা প্রধানঃ উথোয়াই চিং মারমা কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন