প্রকাশের সময়: শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬ । ৫:০২ পিএম প্রিন্ট এর তারিখঃ শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২

গোবিন্দগঞ্জে হাত-পা বেঁধে শ্বাসরোধ করে স্কুল শিক্ষিকাকে হত্যা করেছে দুবৃর্ত্তরা

অনলাইন ডেস্ক

 

মানিক সাহা, গাইবান্ধা:

গাইবান্ধার গোবিন্দগঞ্জে হাত-পা বেঁধে শ্বাসরোধ করে শামসুন্নাহার রুমা নামের এক স্কুল শিক্ষককে হত্যা করেছে দুবৃর্ত্তরা। শনিবার (২৮ ফেব্রুয়ারী) বেলা সাড়ে ৩টার দিকে গোবিন্দগঞ্জ পৌরশহরের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন এলাকার একটি বাসা থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

এসময় তার হাত-পা বাঁধা ছিল এবং গলায় ওড়না পেঁচানো ছিল। শামসুন্নাহার রুমা চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক ও উপজেলার ফুলবাড়ী গ্রামের সোলাইমান আলী মাষ্টারের কন্যা।

পুলিশ ও স্থানীয়রা জানান, রুমা স্বামীর সাথে ছাড়াছাড়ি হওয়ার পর এক পুত্র সন্তান নিয়ে বাবার মালিকানাধীন এ বাসাটিতে বসবাস করছিলেন। পড়াশুনার কারণে পুত্র সন্তানটি ঢাকা থাকায় শামসুন্নাহার রুমা একাই বসবাস করেন।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ মুহম্মদ মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করে জানান, হত্যার রহস্য উদ্ধারে ক্রাইমসিন কাজ করছে। এখন পর্যন্ত হত্যার কারণ সম্পর্কে জানা যায়নি।

সম্পাদক ও প্রকাশকঃ নিউটন চাকমা, বার্তা প্রধানঃ উথোয়াই চিং মারমা কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন