প্রকাশের সময়: শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬ । ৩:০৪ পিএম প্রিন্ট এর তারিখঃ শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২

বিলাইছড়ির রাজগুরু অগ্রবংশ উচ্চ বিদ্যালয় কমিটির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন পার্বত্য মন্ত্রী এ্যাড. দীপেন দেওয়ান

অনলাইন ডেস্ক

 

সুজন কুমার তঞ্চঙ্গ্যা,

বিলাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধি :

বিলাইছড়ি উপজেলার রাজগুরু অগ্রবংশ বেসরকারি  উচ্চ বিদয়ালয় কমিটির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী এ্যাড. দীপেন দেওয়ান।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে রাঙ্গামাটির মন্ত্রী পাড়ায় নিজ বাসভবনে সাক্ষাৎ করেন। এতে মন্ত্রী বিদ্যালয়ের সুবিধা – অসুবিধার কথা জানেন। এবং তাদের সহযোগিতা কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আর্য্যলঙ্কার মহাথের, দীলিপ কুমার তঞ্চঙ্গ্যা, শিক্ষক উপন তঞ্চঙ্গ্যা, কাজলা তঞ্চঙ্গ্যা, দীপলাল তঞ্চঙ্গ্যা, সুমন চাকমা, জয়া চাকমা এবং প্রিয় জ্যোতি চাকমা।

সম্পাদক ও প্রকাশকঃ নিউটন চাকমা, বার্তা প্রধানঃ উথোয়াই চিং মারমা কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন