প্রকাশের সময়: সোমবার, ২ মার্চ, ২০২৬ । ৪:১৮ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২

বাঘাইছড়িতে রমজান উপলক্ষে দুরছড়ি বাজারে মোবাইল কোর্ট

অনলাইন ডেস্ক

‎
‎আনোয়ার হোসেন,
‎বাঘাইছড়ি প্রতিনিধি :
‎
‎রাঙ্গামাটির বাঘাইছড়িতে পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণ ও বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলা প্রশাসন এর উদ্যোগে উপজেলার দুরছড়ি বাজার এলাকায় মনিটরিং কার্যক্রম ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
‎
‎সোমবার (২রা মার্চ) সকালে উপজেলার দুরছড়ি বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান।
‎
‎অভিযান চলাকালে ব্যবসায়ীদের মূল্য তালিকা প্রদর্শন, পণ্যের মান, ওজন এবং সংরক্ষণ ব্যবস্থা তদারকি করা হয়। এ সময় অনিয়মের প্রমাণ পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর বিভিন্ন ধারায় ৫ জন ব্যবসায়ীকে অর্থদণ্ড প্রদান করা হয়।
‎
‎এছাড়া বাজারে থাকা মেয়াদোত্তীর্ণ ও খাওয়ার অনুপযোগী বিভিন্ন পণ্য জব্দ করা হয় এবং তাৎক্ষণিকভাবে সেগুলো সম্পূর্ণরূপে ধ্বংস করা হয়।
‎
‎উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান বলেন, রমজান মাসজুড়ে বাজার মনিটরিং জোরদার থাকবে। ভোক্তাদের স্বার্থ সুরক্ষা ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সম্পাদক ও প্রকাশকঃ নিউটন চাকমা, বার্তা প্রধানঃ উথোয়াই চিং মারমা কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন