প্রকাশের সময়: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬ । ২:২৯ পিএম প্রিন্ট এর তারিখঃ বুধবার, ৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২

বিলাইছড়িতে  ইউএনও’র মোবাইল কোর্ট

অনলাইন ডেস্ক

 

সুজন কুমার তঞ্চঙ্গ্যা, বিলাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধি:

বিলাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসনাত জাহান খান বাজার দিনে মোবাইল কোর্ট পরিচালনা করেছেন। মঙ্গলবার (৩ মার্চ) ১১টার দিকে বিলাইছড়ি বাজারের দয়াল চৌধুরী (বটন স্টোর)-কে এ দোকানে মূল্য তালিকা না থাকায় ভোক্তা অধিদপ্তর সংরক্ষিত আইনে ২০০৯ এর ৩৮ ধারা অনুযায়ী ১০০০ টাকা এবং হিদুল আলম, সিগারেটের ডিলার, সে বিলাইছড়ি উপজেলার বিভিন্ন স্থানে সিগারেটের ছবি পোস্টারিং করেন। এরজন্য ধুমপান ও তামাকজাত দ্রব্য আইনের ৫ ধারায় ৫০০০/- টাকা জরিমানা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন স্যানিটারি (স্বাস্থ্য পরিদর্শক) ইন্সপেক্টর মোঃ গোলাম মোস্তফা।

সম্পাদক ও প্রকাশকঃ নিউটন চাকমা, বার্তা প্রধানঃ উথোয়াই চিং মারমা কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন