আলীকদমে মাতামুহুরী নদী থেকে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার
সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যাঁ, আলীকদমঃ
বান্দরবানের আলীকদম উপজেলার মাতামুহুরী নদী থেকে এক অজ্ঞাতনামা ব্যক্তির (বেওয়ারিশ) লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১২ জুন) ভোর রাতে উপজেলার ফরেস্ট ঘাট এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। আলীকদম থানার সহকারী উপ-পরিদর্শক (এস.আই) শাহাদাৎ হোসেন জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ভোর রাতে মাতামুহুরী নদীর ফরেস্ট ঘাট এলাকা থেকে অজ্ঞাতনামা এই লাশটি উদ্ধার করা হয়। বর্তমানে এটি আলীকদম থানা হেফাজতে রয়েছে।
তিনি আরও জানান, লাশটি ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হচ্ছে। পরিচয় শনাক্ত করা না গেলে, যথাযথ আইনি প্রক্রিয়া শেষে আনজুমানের মাধ্যমে দাফনের ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

| ৭ নভেম্বর ২০২৬












