| ৭ নভেম্বর ২০২৬
শিরোনাম:

উন্নয়নের আলোয় ঢাকা, সেতুর অভাবে আধার !

উন্নয়নের আলোয় ঢাকা, সেতুর অভাবে আধার !

থানচিতে গ্রামীণ সড়ক

 

থানচি (বান্দরবান) প্রতিনিধিঃ

একসময় দুর্গম আর কাদামাটি পথ দিয়ে যেখানে যাতায়াত ছিল নিত্যদিনের সংগ্রাম, সেখানে আধুনিকতার ছোঁয়ায় বান্দরবানের থানচিতে মেকহা পাড়া, মায়ারাম পাড়া আর হানারাম পাড়া– এই তিন পাহাড়ি গ্রামের এক কার্পেটিং গ্রামীন সড়কের সুবাদে বদলে যাচ্ছে।

কিন্তু এই উন্নয়নের মাঝেও রয়ে গেছে এক বড় সীমাবদ্ধতা। ক্যৌউক্ষ্যং ঝিড়িতে সেতু না থাকায় বর্ষা মৌসুমে এলেই ভোগান্তির শেষ নেই। সেখানেই গ্রামীণ সড়ক উন্নয়নের আলোয় ঢাকা, সেতুর অভাবে আধার তিন গ্রামের ১২০ পরিবার ! শুধু গ্রামীণ সড়ক উন্নয়নের সীমাবদ্ধতা নয়, বর্ষা মৌসুমসহ সারা বছর যেন সবধরনে সুবিধা ও যোগাযোগ স্থাপনে ঝিড়িতে সেতু নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

উপজেলা এলজিইডি অফিস সূত্রে জানা গেছে, গ্রামীণ অবকাঠামো সড়ক নির্মাণ প্রকল্পের আওতায় প্রধান সড়ক হতে চেইনেজ ১৭৭০ মিটার দীর্ঘ সড়কটি ২০২৩-২৪ অর্থবছরে বাস্তবায়ন করা হয়েছে। প্রায় ৩ কোটি টাকার চুক্তিমূল্যে কার্পেটিং এই সড়কটি বাস্তবায়ন করেছে এম এম ট্রেডার্স।

গ্রাম বাসিন্দারা বলেছেন, “আগে তো কোনো রাস্তাই ছিল না। এখন রাস্তা হইছে, ভালো হইছে। কিন্তু বর্ষায় এই ঝিরি পার হওয়া যায় না। একটা সেতু হইলে সারা বছর সুবিধা হইতো।” “আমাদের প্রাণের দাবি, এই ঝিরিতে একটা সেতু নির্মাণ করার হোক, তবেই এই সড়কের সুফল বর্ষা মৌসুমসহ সারা বছর আমরা পাবো।

এদিকে শিক্ষার্থীরা বলেছেন, ক্যৌউক্ষ্যং ঝিরিতে শুষ্ক মৌসুমে সহজে যাতায়াত করা যায়, বর্ষায় হয়ে ওঠে এ ঝিড়ি ভয়ংকর রূপ। পানির প্রবল স্রোতে বিচ্ছিন্ন হয়ে পড়ে তিন গ্রামের যোগাযোগ। স্কুল-কলেজের শিক্ষার্থীদের পড়াশোনা বিঘ্নিত হয়, জরুরি প্রয়োজনে উপজেলা সদরে পৌঁছানো কঠিন হয়ে পড়ে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় কৃষকরা, তাদের উৎপাদিত পণ্য বাজারজাত করা অসম্ভব হয়ে দাঁড়ায়।

সম্প্রতি ওই তিন পাড়ার প্রধান কারবারিদের সঙ্গে কথা হয়, তারা বলছেন– প্রতিদিন এই সড়ক দিয়ে শতাধিক মানুষ চলাচল করেন। কৃষিপণ্য পরিবহন, শিক্ষা, চিকিৎসাসহ সদর উপজেলার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক স্থাপিত হয়। শুকনো মৌসুমে সুবিধা হলেও, বর্ষা মৌসুমে এলেই দেখা দেয় চরম দুর্ভোগ। পাহাড়ি পানি ঢলে ক্যৌউহক্ষ্যং ঝিড়িতে সাঙ্গু নদীর পানি বেড়ে যায়, তাতে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে এই তিন গ্রামের ১২০ পরিবার। তাই সরকারের নিকট একটাই আবদার সেতু কিংবা কালর্ভাট নির্মাণ করা হোক।

স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) মো: আবু হানিফের সাথে যোগাযোগ করার হলে তিনি জানান, মেকহা বা রর্বাট পাড়ার সড়কে ব্রীজ চাহিদার লোকেশন জানেন না, তবে ওখানকার সেতু নির্মাণে গুরুত্বতা বুঝতে পেরেছি। এটি একটা প্রকল্পের ধুঁকানো হয়েছে। তবে কাজ শুরু করতে সময় লাগবে।

লংগদুতে ভাইয়ের সঙ্গে খেলতে গিয়ে গলায় ফাঁস লেগে শিশুর মৃত্যু

উন্নয়নের আলোয় ঢাকা, সেতুর অভাবে আধার !

ছবি : প্রতিকী

 

লংগদু প্রতিনিধি :

রাঙামাটির লংগদু উপজেলায় ছোট ভাইয়ের সঙ্গে খেলার সময় ঘরের দরজার পর্দায় গলায় ফাঁস লেগে অর্জিত চাকমা (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) সকালে উপজেলার পশ্চিম বাইট্টা পাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত অর্জিত চাকমা ওই এলাকার মিত্র দেব চাকমা ও কনা চাকমা দম্পতির সন্তান।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন সকালে অর্জিত চাকমা তার ছোট ভাইয়ের সঙ্গে খেলাধুলা করছিল। একপর্যায়ে সে নিজেই ঘরের দরজার পর্দা গলায় পেঁচায়, যা ফাঁস লেগে যায় তার। বিষয়টি বুঝতে পেরে পরিবারের লোকজন তাকে দ্রুত উদ্ধার করে লংগদু সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত বলে
ঘোষণা করেন।

লংগদু থানার ভারপ্রাপ্ত (ওসি) জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু ( ইউডি) মামলা দায়ের করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য রাঙামাটি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
পরি

বার ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন সকালে অর্জিত চাকমা তার ছোট ভাইয়ের সঙ্গে খেলাধুলা করছিল। একপর্যায়ে সে নিজেই ঘরের দরজার পর্দা গলায় পেঁচায়, যা ফাঁস লেগে যায় তার। বিষয়টি বুঝতে পেরে পরিবারের লোকজন তাকে দ্রুত উদ্ধার করে লংগদু সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত বলে
ঘোষণা করেন।

লংগদু থানার ভারপ্রাপ্ত (ওসি) জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু ( ইউডি) মামলা দায়ের করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য রাঙামাটি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

রামগড়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

উন্নয়নের আলোয় ঢাকা, সেতুর অভাবে আধার !

 

সাইফুল ইসলাম, রামগড় :

খাগড়াছড়ির রামগড়ে যথাযোগ্য মর্যাদায় উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উদযা পালন করা হয়েছে। শনিবার (৭ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক কাজী শামীম।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সহসভাপতি হাফেজ আহমেদ ভুঁইয়া, রামগড় উপজেলা বিএনপির সভাপতি মো. জসিম উদ্দিন, পৌর বিএনপির সভাপতি মো. বাহার উদ্দিন, রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজির আলম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. সুমন মিয়া, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শেফায়েত মোর্শেদ ভুঁইয়া মিঠু। এ ছাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ বীর মুক্তিযোদ্ধা এবং স্থানীয় সাংবাদিকরা অনুষ্ঠানে অংশ নেন।।

সভায় বক্তারা ৭ নভেম্বরের ঐতিহাসিক পটভূমি ও তাৎপর্য তুলে ধরে বলেন, বাংলাদেশের জাতীয় ইতিহাসে ৭ নভেম্বর একটি গুরুত্বপূর্ণ দিন। সিপাহী-জনতার বিপ্লবের মধ্য দিয়ে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার যে ঐতিহাসিক প্রেক্ষাপট তৈরি হয়েছিল, তা জাতীয় জীবনে বিশেষ গুরুত্ব বহন করে। বক্তারা আরও বলেন, দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে জাতীয় ঐক্য, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও গণতান্ত্রিক মূল্যবোধ জোরদার করা প্রয়োজন। একই সঙ্গে বর্তমান প্রেক্ষাপটে শান্তি, শৃঙ্খলা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।

আলোচনা সভা শেষে দিবসটির তাৎপর্য তুলে ধরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে স্থানীয় শিল্পীরা দেশাত্মবোধক গান ও বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন। অনুষ্ঠান শেষে অতিথিরা ক্ষুদে শিল্পীদের হাতে পুরস্কার তুলে দেন।

লংগদুতে বিএনপির উদ্যোগে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত।

উন্নয়নের আলোয় ঢাকা, সেতুর অভাবে আধার !

 

আবু বককর, লংগদু (রাঙামাটি) প্রতিনিধি :

রাঙামাটির লংগদুতে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শুভেচ্ছা র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) সকালে লংগদু উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দিবসটি পালন করা হয়। এ উপলক্ষে উপজেলা কার্যালয়ের সামনে থেকে একটি শুভেচ্ছা মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কার্যালয়ে এসে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও লংগদু উপজেলা বিএনপির সভাপতি জনাব মো. তোফাজ্জল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন লংগদু উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব মো. আবুল কালাম আজাদসহ উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

আলোচনা সভায় বিভিন্ন ইউনিয়নের উপজেলা বিএনপির অংগ ও সহযোগি সংগঠনের নেতারা সভায় ঐতিহাসিক ৭ নভেম্বরের তাৎপর্য তুলে ধরে দিবসটির স্মৃতিচারণ করেন।

×