| ৭ নভেম্বর ২০২৬
শিরোনাম:

এবার চাকসু নির্বাচনে হল সংসদে পাহাড় ও সমতলের আদিবাসী এবং বড়ুয়া বুড্ডিস্ট শিক্ষার্থীদের যৌথ প্যানেল ‘হৃদ্যতার বন্ধন’।

এবার চাকসু নির্বাচনে হল সংসদে পাহাড় ও সমতলের আদিবাসী এবং বড়ুয়া বুড্ডিস্ট শিক্ষার্থীদের যৌথ প্যানেল ‘হৃদ্যতার বন্ধন’।

 

উপ্ত চাকমা, ভ্রাম্যমান প্রতিবেদকঃ

পারমিতা চাকমাকে ভিপি এবং সিংঞোইউ মারমাকে জিএস প্রার্থী করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে হল সংসদ নির্বাচনে ‘হৃদ্যতার বন্ধন’ নামে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছেন পাহাড় সমতলের একঝাঁক আদিবাসী মেধাবী শিক্ষার্থী। নওয়াব ফয়জুন্নেছা হলে তাঁরা ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।

১৫ সেপ্টেম্বর সোমবার বিকেলে চাকসু ভবনে এসে মনোনয়নপত্র সংগ্রহ করেন প্যানেলের সদস্যরা। সহসভাপতি (ভিপি) পদে প্রতিদ্বন্ধিতা করছেন নাট্যকলা বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থী পারমিতা চাকমা। সাধারণ সম্পাদক (জিএস) পদে প্রতিদ্বন্ধিতা করছেন পালি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সিংঞোইউ মারমা।

ভিপি প্রার্থী পারমিতা চাকমা বলেন, ‘আমাদের হল নতুন। অনেক সংস্কার কাজ বাকি আছে। শিক্ষার্থীদের জন্য যা যা সংস্কার প্রয়োজন, সেসবের দাবিতে কাজ করতেই আমরা পূর্ণ প্যানেল নিয়ে নির্বাচন করছি।’ আমরা চেয়ছিলাম সকল সম্প্রদায়ের অংশগ্রহনের মাধ্যমে প্যানেল ঘোষণা করতে। কিন্তু দূর্ভাগ্য আমরা যথাযথ সাড়া পাইনি। তবে নির্বাচিত হতে পারলে সবাইকে নিয়েই সবার জন্যই কাজ করবো। বিভেদহীন সুস্থ পরিবেশ নিশ্চিত করতে আমরা কাজ করে যাবো। তিনি আরো বলেন, আমরা হৃদয় নিংড়ানো ভালোবাসা দিয়ে শিক্ষার্থীদের জন্য কাজ করতে চাই, এ কারণেই আমাদের প্যানেল এর নাম ‘হৃদ্যতার বন্ধন’।

জিএস পদপ্রার্থী সিংঞোইউ মারমা বলেন, ‘হলের খাবারের মান, লাইব্রেরির উন্নয়নসহ যেসব সংস্কারের প্রয়োজন, আমরা সেগুলো নিয়ে কাজ করব।’

সহ সাধারণ সম্পাদক (এজিএস) পদে প্রতিদ্বন্ধিতা করছেন ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী মে থুই চিৎ খেয়াং। তিনি বলেন, ‘শিক্ষার্থীদের মৌলিক চাহিদা নিশ্চিত করার পাশাপাশি বিভেদহীন পরিবেশ গড়ে তুলতে চাই আমরা। তাই প্যানেলে পাহাড় ও সমতলের বিভিন্ন আদিবাসী জনগোষ্ঠি ও বড়ুয়া বুড্ডিস্ট সম্প্রদায় থেকে প্রতিনিধি রাখা হয়েছে।’

এ ছাড়া সম্ভাব্য প্রার্থীদের মধ্যে আছেন খেলাধুলা সম্পাদক স্পোর্টস সায়েন্স বিভাগের ইতি চাকমা, সাহিত্য-সংস্কৃতি সম্পাদক সংগীত বিভাগের প্রত্যাশা চাকমা, দপ্তর সম্পাদক পালি বিভাগের অপরাজিতা বড়ুয়া , সমাজসেবা, পরিবেশ ও মানবাধিকার সম্পাদক মার্কেটিং বিভাগের মোনালিসা চাকমা, বিজ্ঞান, গবেষণা ও তথ্যপ্রযুক্তি সম্পাদক উদ্ভিদবিজ্ঞান বিভাগের সুরঞ্জনা ত্রিপুরা, স্বাস্থ্য সম্পাদক পালি বিভাগের অংমে মারমা, রিডিংরুম, ডাইনিং ও হল লাইব্রেরি সম্পাদক খিং খিং রাখাইন, যোগাযোগ ও আবাসন সম্পাদক পালি বিভাগের শ্রেয়া তালুকদার, নির্বাহী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিপ্রা তঞ্চঙ্গ্যা, পরিসংখ্যান বিভাগের অনন্যা চাকমা এবং বাংলা বিভাগের প্রমিতা ত্রিপুরা।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচন এবং হল সংসদ নির্বাচন ২০২৫-এর ভোট গ্রহণ হবে আগামী ১২ অক্টোবর ৯ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। সর্বশেষ চাকসু নির্বাচন অনুষ্ঠিত হয় ১৯৯০ সালে। গতকাল রোববার থেকে শুরু হয়েছে মনোনয়ন ফরম বিতরণ।

মনোনয়নপত্র জমা নেওয়া হবে ১৫ থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত। যাচাই-বাছাই হবে ১৮ সেপ্টেম্বর বেলা সাড়ে তিনটা পর্যন্ত। প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশিত হবে ২১ সেপ্টেম্বর এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৩ সেপ্টেম্বর বেলা সাড়ে তিনটা পর্যন্ত। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ২৫ সেপ্টেম্বর।

লংগদুতে ভাইয়ের সঙ্গে খেলতে গিয়ে গলায় ফাঁস লেগে শিশুর মৃত্যু

এবার চাকসু নির্বাচনে হল সংসদে পাহাড় ও সমতলের আদিবাসী এবং বড়ুয়া বুড্ডিস্ট শিক্ষার্থীদের যৌথ প্যানেল ‘হৃদ্যতার বন্ধন’।

ছবি : প্রতিকী

 

লংগদু প্রতিনিধি :

রাঙামাটির লংগদু উপজেলায় ছোট ভাইয়ের সঙ্গে খেলার সময় ঘরের দরজার পর্দায় গলায় ফাঁস লেগে অর্জিত চাকমা (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) সকালে উপজেলার পশ্চিম বাইট্টা পাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত অর্জিত চাকমা ওই এলাকার মিত্র দেব চাকমা ও কনা চাকমা দম্পতির সন্তান।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন সকালে অর্জিত চাকমা তার ছোট ভাইয়ের সঙ্গে খেলাধুলা করছিল। একপর্যায়ে সে নিজেই ঘরের দরজার পর্দা গলায় পেঁচায়, যা ফাঁস লেগে যায় তার। বিষয়টি বুঝতে পেরে পরিবারের লোকজন তাকে দ্রুত উদ্ধার করে লংগদু সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত বলে
ঘোষণা করেন।

লংগদু থানার ভারপ্রাপ্ত (ওসি) জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু ( ইউডি) মামলা দায়ের করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য রাঙামাটি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
পরি

বার ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন সকালে অর্জিত চাকমা তার ছোট ভাইয়ের সঙ্গে খেলাধুলা করছিল। একপর্যায়ে সে নিজেই ঘরের দরজার পর্দা গলায় পেঁচায়, যা ফাঁস লেগে যায় তার। বিষয়টি বুঝতে পেরে পরিবারের লোকজন তাকে দ্রুত উদ্ধার করে লংগদু সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত বলে
ঘোষণা করেন।

লংগদু থানার ভারপ্রাপ্ত (ওসি) জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু ( ইউডি) মামলা দায়ের করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য রাঙামাটি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

রামগড়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

এবার চাকসু নির্বাচনে হল সংসদে পাহাড় ও সমতলের আদিবাসী এবং বড়ুয়া বুড্ডিস্ট শিক্ষার্থীদের যৌথ প্যানেল ‘হৃদ্যতার বন্ধন’।

 

সাইফুল ইসলাম, রামগড় :

খাগড়াছড়ির রামগড়ে যথাযোগ্য মর্যাদায় উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উদযা পালন করা হয়েছে। শনিবার (৭ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক কাজী শামীম।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সহসভাপতি হাফেজ আহমেদ ভুঁইয়া, রামগড় উপজেলা বিএনপির সভাপতি মো. জসিম উদ্দিন, পৌর বিএনপির সভাপতি মো. বাহার উদ্দিন, রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজির আলম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. সুমন মিয়া, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শেফায়েত মোর্শেদ ভুঁইয়া মিঠু। এ ছাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ বীর মুক্তিযোদ্ধা এবং স্থানীয় সাংবাদিকরা অনুষ্ঠানে অংশ নেন।।

সভায় বক্তারা ৭ নভেম্বরের ঐতিহাসিক পটভূমি ও তাৎপর্য তুলে ধরে বলেন, বাংলাদেশের জাতীয় ইতিহাসে ৭ নভেম্বর একটি গুরুত্বপূর্ণ দিন। সিপাহী-জনতার বিপ্লবের মধ্য দিয়ে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার যে ঐতিহাসিক প্রেক্ষাপট তৈরি হয়েছিল, তা জাতীয় জীবনে বিশেষ গুরুত্ব বহন করে। বক্তারা আরও বলেন, দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে জাতীয় ঐক্য, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও গণতান্ত্রিক মূল্যবোধ জোরদার করা প্রয়োজন। একই সঙ্গে বর্তমান প্রেক্ষাপটে শান্তি, শৃঙ্খলা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।

আলোচনা সভা শেষে দিবসটির তাৎপর্য তুলে ধরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে স্থানীয় শিল্পীরা দেশাত্মবোধক গান ও বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন। অনুষ্ঠান শেষে অতিথিরা ক্ষুদে শিল্পীদের হাতে পুরস্কার তুলে দেন।

লংগদুতে বিএনপির উদ্যোগে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত।

এবার চাকসু নির্বাচনে হল সংসদে পাহাড় ও সমতলের আদিবাসী এবং বড়ুয়া বুড্ডিস্ট শিক্ষার্থীদের যৌথ প্যানেল ‘হৃদ্যতার বন্ধন’।

 

আবু বককর, লংগদু (রাঙামাটি) প্রতিনিধি :

রাঙামাটির লংগদুতে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শুভেচ্ছা র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) সকালে লংগদু উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দিবসটি পালন করা হয়। এ উপলক্ষে উপজেলা কার্যালয়ের সামনে থেকে একটি শুভেচ্ছা মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কার্যালয়ে এসে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও লংগদু উপজেলা বিএনপির সভাপতি জনাব মো. তোফাজ্জল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন লংগদু উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব মো. আবুল কালাম আজাদসহ উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

আলোচনা সভায় বিভিন্ন ইউনিয়নের উপজেলা বিএনপির অংগ ও সহযোগি সংগঠনের নেতারা সভায় ঐতিহাসিক ৭ নভেম্বরের তাৎপর্য তুলে ধরে দিবসটির স্মৃতিচারণ করেন।

×